

গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানা ধীন নতুন বাজার এলাকা হতে ফারজানা আক্তার নামে (১৮) এক গৃহবধুর পোড়া মরদেহ উদ্ধার করে কোনাবাড়ী থানা পুলিশ।
শুক্রবার (২২ মে) সন্ধ্যার সময় রাজুর বাড়ীর টিনসেড কলোনির ভাড়াবাসায় এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ওই গৃহবধূর লাশ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর স্বামী মোঃ বাবু (৩৫) এবং বাসার কেয়ারটেকার রোমানকে (২৭) আটক করে পুলিশ। নিহত ফারজানা রাজধানীর মিরপুরে বিহারি পট্টি এলাকার আইয়ূব আলীর মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়, আজ সন্ধ্যার সময় কোনাবাড়ী থানাধীন নতুন বাজার নিউমার্কেট এলাকায় রাজুর বাড়ীর টিনসেড কলোনির ভাড়াবাসায় রুমের ভেতর থেকে আগুনে পোড়া দুর্গন্ধ বের হচ্ছে। পরে স্থানীয়রা টিনের বেড়া কেটে রুমের ভিতরে প্রবেশ করে ওই গৃহবধূর আগুনে পোড়া মরদেহ দেখতে পায়। তাৎক্ষণিক স্থানীয় এক বাসিন্দা জরুরী সেবা ৯৯৯ ফোন দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওই গৃহবধূর স্বামী বাবু বলেন, এই বাসার কেয়ারটেকার রোমানের সাথে আমার স্ত্রীর পরকীয়া ছিল। আমি সন্ধ্যার সময় স্ত্রীকে রুমে তালা দিয়ে কোনাবাড়ী বাজারে চলে যাই। কিছুক্ষণ পরে ফোন আসে আমার স্ত্রী আগুনে পুড়ে মারা গেছে। রুমের ভেতর কেরোসিন তেলের একটি বোতল পাওয়া যায়। তিনি বলেন দীর্ঘদিন ধরে ওই কেয়ারটেকারের সাথে আমার স্ত্রীর পরকীয়া চলছিল।এ ঘটনায় স্থানীয়দের মধ্যে চলছে নানা সমালোচনা। অনেকেই বলছেন পরকীয়ার বলি হলেন এই গৃহবধূ।
গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন জানান, ফারজানা আক্তার নামে এক গৃহবধুর পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
2026 © Amar Dorpon. All Rights Reserved