

মাহমুদুল হাসান চন্দন
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনায় ঘরের মালিক নুরুল ইসলাম (৫৫) ঘরের আগুন নিভাতে যেয়ে শরীর অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন তার পোষা গরুটি মারা যায়। তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি রাজধানী ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ সেপ্টেম্বর রাতে উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের দক্ষিণ বামন পাড়া এলাকার নুরুল ইসলামের বাড়িতে হঠাৎ করেই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরের মালামাল ও আগুন নিভানোর চেষ্টা করতে গিয়ে গৃহকর্তা নুরুল ইসলাম শরীরের বিভিন্ন অংশ অগ্নিদগ্ধ হন। স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে বসতবাড়িটি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
এদিকে খবর পেয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর) ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত। তিনি ক্ষতিগ্রস্ত বাড়িটি ঘুরে দেখেন এবং দগ্ধ নুরুল ইসলামের পরিবারের সদস্যদের সাথে কথা বলে তাঁদের সান্ত্বনা দেন। সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক সহযোগিতা হিসেবে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে নগদ ১৫ হাজার টাকা এবং ৩ বান টিন তুলে দেন।
পরিদর্শন শেষে ইউএনও আমিরুল আরাফাত জানান, অগ্নিকাণ্ডের ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রাথমিক সহায়তা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে তাদের আরও সহযোগিতা করা হবে।
2026 © Amar Dorpon. All Rights Reserved