ঈদ শুভেচ্ছার মাধ্যমে জনসংযোগে সরব মেম্বার পদপ্রার্থী হাফেজ শরিফুল ইসলাম

ঈদ শুভেচ্ছার মাধ্যমে জনসংযোগে সরব মেম্বার পদপ্রার্থী হাফেজ শরিফুল ইসলাম

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে তেলিহাটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদপ্রার্থী হাফেজ মোঃ শরিফুল ইসলাম। ঈদকে ঘিরে প্রকাশিত শুভেচ্ছা বার্তায় তিনি এলাকার সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

শুভেচ্ছা বার্তায় হাফেজ মোঃ শরিফুল ইসলাম বলেন, “ঈদুল আযহা আমাদের ত্যাগ, ভ্রাতৃত্ববোধ ও মানবতার শিক্ষা দেয়। সমাজে সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন আনন্দের সঙ্গে ঈদ উদযাপন করতে পারে, সেটিই আমার প্রত্যাশা।”

স্থানীয়ভাবে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় এই তরুণ সমাজসেবক দীর্ঘদিন ধরে এলাকার মানুষের পাশে থেকে বিভিন্ন মানবিক উদ্যোগে অংশগ্রহণ করে আসছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা, ধর্মীয় শিক্ষা ও সামাজিক সচেতনতা বৃদ্ধিতে তার ভূমিকার কথাও উল্লেখ করেন অনেকে।

তিনি আরও বলেন, “আমি সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। আগামী দিনেও এলাকার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি ও জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। এজন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

শুভেচ্ছা বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাও করা হয় এবং গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপির পক্ষ থেকেও দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published.