

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রামঃ-
আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার নাজিম খাঁ বাজারে সাথে নাজিম খাঁ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে পশুর হাট। ২৩ মে শনিবার দুপুরে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিম খাঁ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বসা বিশাল এই পশুর হাটে দেখা যায় -বিক্রেতারা গরু নিয়ে হাটে উপস্থিত হচ্ছেন। অনেকে অনেক আগেই উপস্থিত হয়েছে দুপুর দুইটা পর্যন্ত ক্রেতাদের উপস্থিতি ছিল কম বেলা গরিয়ে যাওয়ার পর ক্রেতান হাটে উপস্থিতি বৃদ্ধি কে সে বলে হাট কর্তৃপক্ষ জানিয়েছেন ।। দূর-দূরান্ত থেকে আসা মানুষে পুরো হাট শেষ মুহূর্তে জমিয়ে উঠে।
কুরবানীর পশু কিনতে আসা কয়েকজন ক্রেতা জানান, বিক্রেতারা পশুর দাম অনেক বেশি হাঁকাচ্ছেন। পাশাপাশি দরদামেও খুব একটা ছাড় না থাকায় অনেকেই পছন্দের পশু কিনতে না পেরে খালি হাতেই বাড়ি ফিরছেন।
অন্যদিকে বিক্রেতাদের দাবি ভিন্ন। তাদের ভাষ্য, পশু লালন-পালনে খরচ বেড়ে যাওয়ায় তারা আশানুরূপ দাম পাচ্ছেন না। অনেক ক্রেতা কম দামে পশু কিনতে চাইলেও সেই দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না বলে জানান তারা।
হাট ইজারাদারের পক্ষ থেকে জানানো হয়, ঈদের এখনও প্রায় এক সপ্তাহ বাকি থাকায় ক্রেতারা বিভিন্ন হাট ঘুরে পশুর দাম যাচাই করছেন। তবে হাটে ক্রয়-বিক্রয়ের পরিমাণ সন্তোষজনক বলেও জানান তারা। তবে ছাগল হাটিতে ভিড় বেশি লক্ষ্য করা গেছে। তবে নাজিম খাঁ পশুর আজ ২৩ মে শনিবার থেকে কোরবানির পশুর সর্বশেষ হাট।
2026 © Amar Dorpon. All Rights Reserved