

আশিকুর রহমান সবুজ, গাজীপুর জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীপুর পৌরসভাসহ দেশ-বিদেশের সর্বস্তরের মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঐতিহাসিক মন্ডল পরিবারের কৃতি সন্তান ও সাবেক ছাত্রনেতা মোঃ নাছিম মন্ডল। আসন্ন শ্রীপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী হিসেবে প্রচারণায় থাকা এই তরুণ নেতা ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে একটি মানবিক ও আধুনিক পৌরসভা গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।
"পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা দেয়। এই উৎসবের আলোয় আমাদের সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক। মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন সকলের জীবন সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন।"
"শ্রীপুরের প্রতিটি নাগরিক আমার পরিবারের সদস্য। আমি সবসময় সাধারণ মানুষের সুখ-দুঃখের অংশীদার হয়ে পাশে থাকার চেষ্টা করেছি এবং আমৃত্যু তা করে যাবো। ঈদের এই আনন্দের দিনে আমাদের চারপাশের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সকলের নৈতিক দায়িত্ব। আসুন, সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর, মানবিক ও তিলোত্তমা শ্রীপুর পৌরসভা গড়ে তুলি।"
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, পরিচ্ছন্ন ভাবমূর্তি, বিনয়ী আচরণ এবং নিরলস জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে ইতোমধ্যে শ্রীপুরের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে মোঃ নাছিম মন্ডল বেশ জোরালো অবস্থান তৈরি করেছেন। ছাত্রজীবন থেকেই রাজপথে সক্রিয় থাকা এই নেতার নেতৃত্বের গুণাবলি ও সাধারণ মানুষের প্রতি আন্তরিকতা তাকে তরুণ প্রজন্মের আস্থার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছে বলে স্থানীয়রা মন্তব্য করেছেন।
তার কর্মী-সমর্থকদের দাবি, শ্রীপুর পৌরসভার পরিকল্পিত উন্নয়ন, টেকসই অবকাঠামো নির্মাণ এবং শতভাগ নাগরিক সুবিধা নিশ্চিত করতে মোঃ নাছিম মন্ডলের মতো তরুণ ও উদ্যমী নেতৃত্বের কোনো বিকল্প নেই। তারা আগামী দিনের একটি আধুনিক ও স্মার্ট পৌরসভা বিনির্মাণে সর্বস্তরের জনগণের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন।
পরিশেষে, পবিত্র ঈদুল আজহার উছিলায় তিনি শ্রীপুর পৌরবাসীর সার্বিক কল্যাণ, শান্তি ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
2026 © Amar Dorpon. All Rights Reserved