

আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর)
মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। এই আনন্দঘন উৎসব উপলক্ষে গাজীপুরের শ্রীপুরসহ দেশবাসীকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক সদস্য এবং তেলিহাটি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো: রাকিবুল হাসান আকন্দ।
ঈদুল আজহা উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা শেখায়। নিজের ভেতরের অহংকার, হিংসা ও পঙ্কিলতা পরিহার করে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আত্মত্যাগ করাই এই ঈদের মূল শিক্ষা। পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে বয়ে আনুক অনাবিল আনন্দ, সাম্য ও সৌহার্দ্য।"
তিনি আরও বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সব সময়ই দেশের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়িয়েছে। দেশের এই চলমান পরিস্থিতিতে আমরা যেন আমাদের আশেপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই এবং ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নেই। ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সবাই যেন কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর সমাজ গঠনে এগিয়ে আসি, এটাই হোক এবারের ঈদের অঙ্গীকার।"
পরিশেষে তিনি দেশ ও জাতির সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সবাইকে নিজ নিজ কোরবানির বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে পরিবেশ পরিচ্ছন্ন রাখার জন্য বিনীত অনুরোধ জানান।
2026 © Amar Dorpon. All Rights Reserved