

নিজস্ব প্রতিবেদক, শ্রীপুর (গাজীপুর)
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শ্রীপুর উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ-বিদেশের সকল মুসলিম উম্মাহকে ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট ও গাজীপুর জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট শফিকুল ইসলাম (শফিক)।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও আত্মশুদ্ধির এক অনন্য বার্তা নিয়ে হাজির হয়। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গ করার মাধ্যমে এই ঈদ আমাদের পারস্পরিক সহমর্মিতা ও ত্যাগের শিক্ষা দেয়। পবিত্র ঈদুল আজহার এই আনন্দ ও সম্প্রীতি আমাদের মাঝে সকল বৈষম্য দূর করে ঐক্য ও ভ্রাতৃত্বের সেতুবন্ধন আরও সুদৃঢ় করুক।"
তিনি আরও বলেন, "কোরবানির প্রকৃত শিক্ষা ধারণ করে আমরা যেন সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি। শ্রীপুর উপজেলার প্রতিটি গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের জীবনে এই ঈদ বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ।"
পরিশেষে তিনি সবাইকে পবিত্র ঈদুল আজহার আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান এবং সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন।
2026 © Amar Dorpon. All Rights Reserved