

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, প্রিয় দেশবাসী এবং মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার আগাম শুভেচ্ছা ও আন্তরিক ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও আগামী পৌর নির্বাচনে ৬নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী হাসান সরকার।
আজ বুধবার (২৭ মে) বিকেলে শ্রীপুর পৌরসভার উজিলাব সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত 'উজিলাব ফুটবল টুর্নামেন্ট ২০২৬'-এর খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ শুভেচ্ছা জানান।
খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে মেহেদী হাসান সরকার বলেন, "যুব সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। উজিলাব ফুটবল টুর্নামেন্ট তরুণদের মাঝে যে উদ্দীপনা সৃষ্টি করেছে তা সত্যিই প্রশংসনীয়।" এই অঞ্চলের মানুষের পাশে থেকে সামাজিক উন্নয়ন ও সেবামূলক কাজ এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
একই সাথে সবাইকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান জানান।
উক্ত ফুটবল টুর্নামেন্টে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক এবং যুবসমাজের বিপুল উপস্থিতি লক্ষ্য করা গেছে।
2026 © Amar Dorpon. All Rights Reserved