

আশিকুর রহমান সবুজ
গাজীপুরের শ্রীপুরে ‘এস রহমান এন্টারপ্রাইজ’-এর ঠিকাদার সাঈদুল ইসলামের তত্ত্বাবধানে ন্যাশনাল পোল্ট্রি মোড় থেকে মুসার ভিটা পর্যন্ত ১ কিলোমিটার রাস্তার কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়েছে। স্থানীয়দের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘবে এই গুরুত্বপূর্ণ রাস্তাটির সংস্কার কাজ হাতে নেওয়া হয়েছে।
উক্ত কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ বিল্লাল হোসেন ব্যাপারী।
রাস্তাটির এই উন্নয়নের জন্য আবেদন জানিয়েছিলেন সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, গাজীপুর জেলা ছাত্রদল মোঃ মেহেদী হাসান সরকার। ১কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তার কাজ শুরু হওয়ায় স্থানীয় এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক সদস্য মোঃ নইমুদ্দিন ফকির ও এস এম জসিম। এছাড়া উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ড বিএনপি নেতা রেজাউল করিম, হাবিবুল্লাহ, আকরাম হোসেন, মামুনুর রশিদ, আবুল হোসেন, জাহাঙ্গীর মন্ডল, রফিক আকন্দ, শহিদ সরকার ও আলমগীর হোসেন শাহজাহান,আলম সরকার।
এ সময় পৌর ছাত্রদলের সদস্য সচিব আজিজুল হক রাজন, ছাত্রনেতা মোফাসেল ফকির, পৌর তাঁতীদলের সদস্য সচিব ইসমাইল মুন্সি এবং কৃষকদল নেতা রাসেল মিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উন্নয়ন কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন হলে ন্যাশনাল পোল্ট্রি মোড় থেকে মুসার ভিটা এলাকার বাসিন্দাদের যাতায়াত ব্যবস্থায় দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।
2026 © Amar Dorpon. All Rights Reserved