

নজমুল হক, গাজীপুর
একাডেমির সভাপতি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সিন্ডিকেট সদস্য, বিশিষ্ট সাহিত্যিক, রাষ্ট্রচিন্তাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। রোববার (৫ জুলাই ) এক শোক বার্তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বলেন, "অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ছিলেন দেশের একজন বরেণ্য বুদ্ধিজীবী এবং সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার নিশ্চিত করার অন্যতম রূপকার। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে তাঁর দিকনির্দেশনা ও অবদান আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। সাহিত্য, রাজনীতি, দর্শন ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ প্রগতিশীল চিন্তাবিদ ও অসামান্য শিক্ষাবিদকে হারাল।" শোক বার্তায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর সদ্যপ্রয়াত এই গুণী অধ্যাপকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত।
2026 © Amar Dorpon. All Rights Reserved