

মো: জনি হাসান, গাজীপুর প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরের ২নং গাজীপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম এম এস এস কে ঘিরে নির্বাচনী প্রচারণা ও জনসম্পৃক্ততা বৃদ্ধি পেয়েছে। ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময়, গণসংযোগ এবং এলাকার উন্নয়ন নিয়ে আলোচনা করছেন তিনি।চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম এম এস এস বলেন, নির্বাচিত হলে তিনি ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান। বিশেষ করে রাস্তাঘাট সংস্কার ও উন্নয়ন, বিশুদ্ধ পানির ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, স্বাস্থ্যসেবা, পরিচ্ছন্নতা এবং নাগরিক সুবিধা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতা নিয়ে একটি আধুনিক, সুন্দর ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চান। দল-মত নির্বিশেষে সব শ্রেণি পেশার মানুষের সঙ্গে সমন্বয় করে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করাই হবে তাঁর প্রধান লক্ষ্য।নির্বাচনী প্রচারণাকালে স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা মনোযোগ দিয়ে শুনছেন আলহাজ্ব আমিনুল ইসলাম এম এস এস। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে মানুষের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
স্থানীয় ভোটারদের কয়েকজন জানান, নির্বাচনের সময় বিভিন্ন প্রার্থী মানুষের কাছে আসেন। তবে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে যিনি কার্যকর ভূমিকা রাখবেন, জনগণ তাকেই মূল্যায়ন করবেন।চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব আমিনুল ইসলাম এম এস এস তাঁর নির্বাচনী প্রচারণায় সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন। একই সঙ্গে তিনি শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন প্রত্যাশা করেন।
এদিকে নির্বাচনকে সামনে রেখে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভোটারদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। প্রার্থীরা নিজ নিজ পরিকল্পনা ও উন্নয়ন ভাবনা তুলে ধরে ভোটারদের সমর্থন পাওয়ার চেষ্টা করছেন। এখন দেখার বিষয়, ভোটাররা আগামী নির্বাচনে কাকে তাদের প্রতিনিধি হিসেবে বেছে নেন।
2026 © Amar Dorpon. All Rights Reserved