

শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের শ্রীপুরে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে আগামী (৫'ই ডিসেম্বর ২০২৬) শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের (২১'তম) প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
(১৫'ই সেপ্টেম্বর ২০২৬) মঙ্গলবার দুপুরে শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাজ্বী আসাদুজ্জামান এর বাড়িতে অনুষ্ঠিত হয়, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ আলফাজ উদ্দিন স্বপন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সোহাগ ভান্ডারী এবং শুভেচ্ছা বক্তব্য দেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক হাজ্বী আসাদুজ্জামান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের প্রধান উপদেষ্টা হাজ্বী তাঁজ উদ্দিন আহমেদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ সুমন প্রধান, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, কোষাধক্ষ্য মোঃ সিদ্দিকুর রহমান, আইন বিষয়ক সম্পাদক কামাল পাশা, প্রচার সম্পাদক শেখ মোঃ হুমায়ুন কবির, বাবুল খান, ও সাফিকুল ইসলাম সহ শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সকল সদস্যবৃন্দ।
মত বিনিময় সভার শুরুতে উপস্থিত সাংবাদিকরা আগামী (৫'ই ডিসেম্বর ২০২৬) শনিবার, ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী ও বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং সিদ্ধান্ত হয় সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে, এবং সংগঠনের সার্বিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়।
2026 © Amar Dorpon. All Rights Reserved