

কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা সদর ইউনিয়ন সুশীল সমাজ সংগঠন (সিএসও) এর ত্রৈ- মাসিক সভা ২৪ সেপ্টেম্বর বিকাল ৪ টায় প্রগতি শিশু শিক্ষা নিকেতনে অনুষ্ঠিত হয়। সভায় কয়রা সদর ইউনিয়ন সিএসও কমিটি পুর্ণগঠন করা হয়। জলবায়ু পরিবর্তন এবং পরিবেশগত অবক্ষেয়ের জন্য ঝুকিপুর্ন জনগােষ্ঠির অধিকার সুরক্ষিত করার লক্ষে বে- সরকারী উন্নয়ন সংস্থা বারসিক এনগেজ প্রকল্প এ সভার আয়ােজন করে। কয়রা ইউনিয়ন সিএসও কমিটির সিনিয়র সদস্য অধ্যাপক আবম আব্দুল মালেকের সভাপতিত্বে ও বারসিক এনগেজ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মধুময় সরদারের সঞ্চলনায় এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন কয়রা উপজেলা সুশীল সমাজ সংগঠন (সিএসও) কমিটির সদস্য সচিব সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, উপজেলা কমিটির সদস্য সাংবাদিক মােঃ রিয়াছাদ আলী, ইউনিয়ন কমিটির সদস্য মাওলানা নুরুল ইসলাম সানা, হাফেজ জাহিদুল ইসলাম, প্রভাষক সুব্রত সরকার, আনারুল ইসলাম ডাবলু প্রমুখ। সভা শেষ সকলের মতামতের ভিত্তিতে সায়ন্তী মুন্ডাকে সভা প্রধান ও আনারুল ইসলাম ডাবলুকে সদস্য সচিব করে কয়রা ইউনিয়ন সিএসও কমিটি পুর্ণগঠন করা হয়।
2026 © Amar Dorpon. All Rights Reserved