

লিয়াকত হোসেন
ঐতিহ্যবাহী রাজশাহী প্রেসক্লাবের সদ্য প্রয়াত সভাপতি সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক সাইদুর রহমানের স্মরণে রাজশাহীতে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বাদ আসর রাজশাহী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব প্রাঙ্গনে এ দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।
রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সবুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মামুনের সঞ্চালনায় স্মরণসভায় রাজশাহী নগর পুলিশের মিডিয়া মুখপাত্র উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান, প্রবীণ সাংবাদিক রাজশাহী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান খান আলম, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহীর আলো'র সম্পাদক আজিবার রহমান, রাজশাহীর আলো'র নির্বাহী সম্পাদক এস এম আব্দুল মুগনী নীরো, সাবেক সাধারণ সম্পাদক আসলাম উদ দৌলা, রাজশাহী কলেজের সাবেক জিএস কাফিউল্লাহ সরকার বাচ্চু, জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন মিন্টু, জননেতা আতাউর রহমান ট্রাষ্টের সাধারণ সম্পাদক মাসুদ রানা সরকার, সিনিয়র সাংবাদিক আনিসুজ্জামান আনিস সাংবাদিক ওয়ালিউর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধায় স্মরণ ও দোয়া মাহফিলে প্রয়াত সাইদুর রহমান'র রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মৌওলানা আব্দুল হান্নান।
আরও উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নুরে ইসলাম মিলন, অর্থ সম্পাদক আলামিন হোসেন, দপ্তর সম্পাদক মোজাম্মেল হোসেন বাবু, পাঠাগার সম্পাদক সুরুজ আলী, রাজীব আলী রাতুল, রাউফ উদ্দিন রাফি সহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যদের সার্বিক ব্যবস্থাপনায় এতে সাংবাদিক, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।
2026 © Amar Dorpon. All Rights Reserved