

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম:-
কুড়িগ্রামের রাজারহাট উপজেলার উমর মজিদ ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন মোঃ আমীর হামজা বাবু। একজন সৎ ও নির্ভীক মানুষ হিসেবে এলাকার মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে আগামীতে ইউপি সদস্য (মেম্বার) পদে দায়িত্ব পালন করতে চান তিনি।
মোঃ আমীর হামজা বাবু বলেন, এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কাজ করাই তাঁর অন্যতম লক্ষ্য। তিনি আগামীতে ইউপি সদস্য নির্বাচিত হলে জনগণের সেবক হিসেবে কাজ করতে চান। বিশেষ করে এলাকার মানুষের বিভিন্ন সমস্যা চিহ্নিত করে তা সমাধানে আন্তরিকভাবে চেষ্টা করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, “আমি ৬নং ওয়ার্ডের সন্তান। এই এলাকার মানুষের সঙ্গে আমার আত্মার সম্পর্ক। আগামীতে আপনাদের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা পেলে ইউপি সদস্য হিসেবে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই। মানুষের ভোগান্তি কমানো, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো এবং এলাকার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখাই হবে আমার প্রধান লক্ষ্য।”
আমীর হামজা বাবু আরও জানান, জনপ্রতিনিধি হওয়া মানে শুধু পদ-পদবি অর্জন করা নয়; বরং মানুষের আস্থা ও বিশ্বাসের মর্যাদা রক্ষা করা। তিনি নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ওয়ার্ডের সব মানুষের কথা শুনবেন এবং সাধ্য অনুযায়ী তাদের সমস্যা সমাধানে কাজ করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।
এলাকার উন্নয়ন, জনসাধারণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি সুন্দর ও জনবান্ধব ওয়ার্ড গড়ে তুলতে তিনি সবার দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।
2026 © Amar Dorpon. All Rights Reserved