

ভেড়ামারা প্রতিনিধি মাহমুদুল হাসান চন্দন
কুষ্টিয়ার ভেড়ামারায় দাস সম্প্রদায়ের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে দুর্গাপূজার আগেই শ্মশানঘাটের ব্যবস্থা করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাতের উদ্যোগে বাহাদুরপুর ইউনিয়নের বাসুদেবপুর মৌজায় প্রায় এক বিঘা খাসজমি শ্মশানঘাটের জন্য নির্ধারণ করে গত বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে সম্প্রদায়ের সদস্যদের বুঝিয়ে দেওয়া হয়।
গত বছর পদ্মা নদীর ভাঙনে আরকান্দি মাধবপুর এলাকার তাদের একমাত্র শ্মশানঘাটটি বিলীন হয়ে যায়। এরপর থেকে মরদেহ সৎকারের নির্দিষ্ট স্থান না থাকায় ভোগান্তিতে ছিলেন ৩৫ থেকে ৪০টি পরিবারের সদস্যরা।
ইউএনও মো. আমিরুল আরাফাত জানান, দাস সম্প্রদায়ের সমস্যার কথা জানার পর উপজেলা প্রশাসন দ্রুত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেয়। এ কাজে জেলা প্রশাসকও সহযোগিতা করেছেন।
দুর্গাপূজার আগে শ্মশানঘাটের ব্যবস্থা হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন দাস সম্প্রদায়ের সদস্যরা।
2026 © Amar Dorpon. All Rights Reserved