

কয়রা(খুলনা)প্রতিনিধি
আদিবাসী মুন্ডা দাতাদের আর্থিক অনুদানে খুলনার কয়রা উপজেলায় মুন্ডা প্রকাশনীর উদ্যোগে মুন্ডা সম্প্রদায়ের ৮ জন সদস্যের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর সকাল ১০টায় কয়রা উপজেলার বেদকাশী পাথরখালী মিলনী যুব সংঘের কার্যালয়ে এ খাদ্য বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিরাপদ মুন্ডা, আদিবাসী সমাজ উন্নয়নকর্মী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দয়াল মুন্ডা ও উজ্জ্বল মুন্ডা আদিবাসী সমাজ উন্নয়নকর্মী।এ সময় অনুদানদাতা হিসেবে উপস্থিত ছিলেন সুমন মুন্ডা, রনজিত মুন্ডা ও রবেন মুন্ডা। এ ছাড়া উপস্থিত ছিলেন সুব্রত মুন্ডা, মিডিয়া অ্যান্ড পাবলিকেশন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুন্ডা প্রকাশনীর সম্পাদক ও প্রকাশক রতন মুন্ডা।
অনুষ্ঠানে বক্তারা আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন্য দাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের জীবনমান উন্নয়নে এ ধরনের মানবিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ভবিষ্যতেও আদিবাসী মুন্ডা সম্প্রদায়ের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
মুন্ডা প্রকাশনীর পক্ষ থেকে জানানো হয়, আদিবাসী মুন্ডা দাতাদের সহযোগিতায় আয়োজিত এ খাদ্য বিতরণ কর্মসূচির মূল লক্ষ্য হলো সম্প্রদায়ের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করা।
2026 © Amar Dorpon. All Rights Reserved