

শ্রীপুর (গাজীপুর ) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. নূরুল আমীন আকন্দ ভোটারদের সমর্থন কামনা করে লিফলেট বিতরণ করেছেন।
সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে ইউনিয়নের টেপিরবাড়ী ছাতির বাজার এলাকায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন। এ সময় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় ভোটাররা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে ভোটারদের উদ্দেশে নূরুল আমীন আকন্দ বলেন, "আমি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে সুখে-দুঃখে থাকার চেষ্টা করেছি। চেয়ারম্যান নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে সবার পাশে থেকে এলাকার উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিত ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চাই। এ জন্য তিনি সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।"
এ সময় তিনি তেলিহাটি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
2026 © Amar Dorpon. All Rights Reserved