

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম:-
কুড়িগ্রামের রাজারহাটে হৃদরোগে আক্রান্ত তিন বছর ছয় মাস বয়সী শিশু নাদিয়া সুলতানা নাইমাহর চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রয়োজন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, তার ওপেন হার্ট সার্জারি করাতে হবে। এ জন্য প্রায় ৫ লাখ ৫০ হাজার টাকা প্রয়োজন।
শিশু নাদিয়ার বাবা মোঃ নাসির উদ্দিন জানান, জন্মের পর থেকেই তার মেয়ের হার্টে ছিদ্র রয়েছে। বর্তমানে তার উন্নত চিকিৎসা ও ওপেন হার্ট সার্জারি জরুরি হয়ে পড়েছে। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় এত বিপুল পরিমাণ চিকিৎসার ব্যয় বহন করা তার একার পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না।
এ অবস্থায় একমাত্র মেয়ের জীবন বাঁচাতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি, প্রবাসী বাংলাদেশি ও হৃদয়বান মানুষের কাছে আর্থিক সহযোগিতার আকুল আবেদন জানিয়েছেন অসহায় বাবা নাসির উদ্দিন।
তিনি সমাজের সামর্থ্যবান মানুষের প্রতি মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সবার সামান্য সহযোগিতাই শিশুটির চিকিৎসার জন্য বড় সহায়তা হতে পারে।
সাহায্য পাঠানোর জন্য যোগাযোগ:
অভিভাবক: মোঃ নাসির উদ্দিন
ঠিকানা: রাজারহাট, কুড়িগ্রাম।
মোবাইল:- বিকাশ> ০১৭৬৭-৩৭৭৪৮৭.
আসুন, মানবিকতার হাত বাড়িয়ে দিয়ে ছোট্ট নাদিয়ার চিকিৎসায় সহযোগিতা করি।
2026 © Amar Dorpon. All Rights Reserved