

কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা উপজেলা সিএসও (সিভিল সোসাইটি অর্গানাইজেশন) কমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৫ নভেম্বর) বেলা ১১টায় মানবকল্যাণের সম্মেলন কক্ষে হেলভেটাসের এনাবেল প্রকল্পের সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সিএসও কমিটির সভাপতি আ.ব.ম. আব্দুল মালেকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোল্যা মনিরুজ্জামানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান এইচ.এম. শাহাবুদ্দিন আহমেদ, প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, অবসরপ্রাপ্ত শিক্ষক মোল্যা আবু দাউদ, কপোতাক্ষ কলেজের প্রভাষক বিলকিছ আক্তার।
এ সময় আরও বক্তব্য দেন সিএসও কমিটির সদস্য মো. রিয়াছাদ আলী, ইমরান হোসেন, মিজানুর রহমান লিটন, সাবানা আক্তার, ফরহাদ হোসেন, হেলভেটাসের মিজানুর রহমান ও জান্নাতুল ফেরদৌস সিনথিয়া। এছাড়া নেটওয়ার্কের সদস্য মো. শাহ আলম, রওশনারা, বাসন্তী মুন্ডা, শাহজানা সিরাজ, আলিমুজ্জামান, ইব্রাহিম খলিলসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় ইউনিয়ন পর্যায়ের সিএসও কমিটিগুলোকে আরও গতিশীল ও কার্যকর করা, সংগঠনের বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অংশগ্রহণকারীরা স্থানীয় পর্যায়ে নাগরিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকা নিশ্চিত করা এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এলাকার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
2026 © Amar Dorpon. All Rights Reserved