

আসাদুজ্জামান,স্টাফ রিপোর্টার
গাজীপুরে বাংলাদেশ প্রেসক্লাবের জেলা ও মহানগর শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন ও সাংগঠনিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ নভেম্বর ২০২৬, রোজ শনিবার বিকাল ৩টায় জয়দেবপুরের ইকবাল কুটির, হাবিবুর রহমান সড়ণীতে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি)-এর প্রতিষ্ঠাতা ও সভাপতি সাংবাদিক ফরিদ খান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব (কেন্দ্রীয় কমিটি)-এর মহাসচিব মোঃ সোহেল রানা।
অনুষ্ঠানে গাজীপুর জেলা শাখার সভাপতি মেজবাহ উদ্দিন সরকার ও সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খন্দকার এবং গাজীপুর মহানগর শাখার সভাপতি ইয়াহিন গাজী ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারীসহ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, “জনস্বার্থে সাংবাদিকতা, সাংবাদিকতার নিরাপত্তায়... আসো” — এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ প্রেসক্লাব সারাদেশে সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও পেশাগত উন্নয়নে কাজ করে যাচ্ছে। গাজীপুরে নতুন কার্যালয় উদ্বোধনের মাধ্যমে সাংবাদিকদের কার্যক্রম আরও গতিশীল হবে।
2026 © Amar Dorpon. All Rights Reserved