
মোংলা প্রতিনিধি
Reducing Pollution and Improving the Ecology of the Sundarbans” সুন্দরবনের দূষণ হ্রাস এবং বাস্তুতন্ত্রের উন্নতির লক্ষ্যে মোংলায় শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার সকাল ১১টায় মোংলা প্রেস ক্লাব মিলনায়তনে বেসরকারি উন্নয়ন সংস্থা রুপান্তরের বাস্তবায়নে শিক্ষন ও অভিজ্ঞতা বিনিময় সভার আয়োজন করেন ইয়ুথ ফর দ্যা সুন্দরবন মোংলা।
এসময় বক্তারা বলেন সুন্দরবনের জন্য ক্ষতিকর প্লাস্টিক, পলিথিন এবং রাসায়নিক বিষের ব্যবহার বন্ধ করতে হবে। ক্ষতিগ্রস্ত বন সংরক্ষণ করে জীববৈচিত্র্য বৃদ্ধি করা, স্থানীয়দের সচেতনতা ও কর্মসংস্থানের মাধ্যমে পরিবেশ সুরক্ষায় যুক্ত করা এবং আন্তর্জাতিক চুক্তিগুলো বাস্তবায়ন করার দাবি জানান।
কর্মশালায় সুন্দরবনের বর্তমান পরিবেশগত চ্যালেঞ্জ, বিশেষ করে জলদূষণ, প্লাস্টিক বর্জ্য, জীববৈচিত্র্যের ক্ষয় এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে বিস্তর আলোচনা হয়। অংশগ্রহণকারীরা তাদের নিজ নিজ অভিজ্ঞতা ও গবেষণালব্ধ তথ্য উপস্থাপন করেন এবং দূষণ হ্রাসে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন “সুন্দরবন শুধু বাংলাদেশের নয়, পুরো বিশ্বের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। এটির রক্ষা ও পুনরুদ্ধারে স্থানীয় জনগণের অংশগ্রহণমূলক ভূমিকা অপরিহার্য। কর্মশালায় সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় পরিবেশবান্ধব প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক পদ্ধতি, পরিবেশ শিক্ষা, এবং সচেতনতা বৃদ্ধির কার্যক্রম নিয়ে কার্যকর পরিকল্পনা গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়াও এই শিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময় কার্যক্রমটি সুন্দরবনকে দূষণমুক্ত ও জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি টেকসই বাস্তুতন্ত্রে পরিণত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ শাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকরতা যাদব চন্দ্র রায়, মোংলা পোর্ট পৌরসভার অবসরপ্রাপ্ত কর্মকর্তা
সরদার আ: হান্নান, সুন্দরবন ইউনিয়ন বিএনপির সভাপতি মো: খান জাহান সরদার, রুপান্তরের বাগেরহাট জেলার সুন্দরবন সুরক্ষা প্রকল্প সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন, ফিল্ড অফিসার সুনীতি রায়, ইয়ুথ ফর দ্যা সুন্দরবন মোংলা শাখার আহবায়ক, মো: সোহেল রানা, সদস্য মো: শাহিন খলিফা সহ অন্যান্যারা।
2026 © Amar Dorpon. All Rights Reserved