

নজমুল হক,গাজীপুর
বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি) এর কীটতত্ত্ব বিভাগের আয়োজনে ১৯ মে মঙ্গলবার কীটতত্ত্ব বিভাগের সেমিনার রুমে ৩ দিন ব্যাপী "সমন্বিত বালাই ব্যবস্থাপনা এবং জৈব কীটনাশক ব্যবহার" শীর্ষক কর্মশালা শুরু হয়েছে।
কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নির্মল কুমার দত্ত এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি'র মহাপরিচালক ড. মুহাম্মদ আতাউর রহমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি'র পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড. রেশমা সুলতানা; এপিডি (পার্টনার, এপিসিইউ-বিএআরসি) ড. মো. আশরাফুল আলম; বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ (সিএবিআই) ড. মো. সালেহ আহমেদ। উক্ত কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বারি'র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. কোহিনূর বেগম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা (কীটতত্ত্ব বিভাগ) ড. মো. কফিল উদ্দিন। এছাড়াও অনুষ্ঠানে দেশি-বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, পেন্টিসাইড কোম্পানির প্রতিনিধিসহ বারি'র বিভিন্ন বিভাগ/কেন্দ্র ও শাখার সিনিয়র বিজ্ঞানীবৃন্দ উপস্থিত ছিলেন।সিএবিআই এর সহযোগিতায় কর্মশালায় অর্থায়ন করেন পার্টনার প্রকল্প, এপিসিইউ-বিএআরসি।
2026 © Amar Dorpon. All Rights Reserved