

স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম
রাজারহাটের নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান সাহেবের এই অর্জন সত্যিই গর্বের।প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ উপলক্ষে কুড়িগ্রাম জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (পুরুষ) হিসেবে নির্বাচিত হয়েছেন আতাউর রহমান। তিনি রাজারহাট উপজেলার নাজিমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সফল প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন।
জেলা বাছাই কমিটির যাচাই-বাছাই ও গুণগত মানদণ্ডের ভিত্তিতে তাকে এই শ্রেষ্ঠত্বের মর্যাদা দেওয়া হয়। মূলত বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, ডিজিটাল ক্লাসরুম নিশ্চিতকরণ, ঝরে পড়া রোধ এবং প্রশাসনিক দক্ষতায় বিশেষ অবদান রাখায় তিনি এই গৌরব অর্জন করেছেন।
শ্রেণিকক্ষে পাঠদানের আধুনিক পদ্ধতি প্রবর্তন।
সহ বিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মনোরম পরিবেশ নিশ্চিত করা এবং নিয়মিত উঠান বৈঠক ও সমাবেশের মাধ্যমে অভিভাবকদের সচেতন করা সহ খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে শিক্ষার্থীদের উৎসাহিত করা।
এই অর্জনে আতাউর রহমান তার বিদ্যালয়ের সকল সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি জানান, এই সম্মাননা তার দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিয়েছে এবং আগামীতে শিক্ষার মান আরও উঁচুতে নিয়ে যেতে তিনি বদ্ধপরিকর।
2026 © Amar Dorpon. All Rights Reserved