

স্টাফ রিপোর্টার,গাজীপুর
গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট),“ইনোভেশন অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ ফেয়ার ২০২৬” এবং বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৫ জুন) সকালে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও সম্প্রসারণ দপ্তর এবং ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের শহিদ আবু সাঈদ প্রশাসনিক আয়োজিত এই ফেয়ারে ডুয়েটের ১০টি বিভাগের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের সমাপনী বর্ষের দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা মেলায় তাদের নিজস্ব উদ্ভাবনী প্রকল্প ও উদ্যোক্তা ভাবনার নানা দিক প্রদর্শন করেন। ফেয়ার উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে “ইনোভেশন অ্যান্ড অন্ট্রাপ্রেনারশিপ এডুকেশন ফর ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটস: গ্লোবাল অ্যান্ড ন্যাশনাল পার্সপেক্টিভ” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
আইকিউএসি’র পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফেয়ারের উদ্বোধন ও বক্তব্য দেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল।
সেমিনারে মূল রিসোর্স পারসন হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ. এস. এম. এ. হাসিব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন:উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার ,গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদীন ,ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. উৎপল কুমার দাস।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেন, “বর্তমান বিশ্বে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন ও উদ্যোক্তা-চেতনা বিকাশ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রকৌশল শিক্ষার্থীদের নতুন নতুন উদ্ভাবক ও সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, পরিচালক, প্রভোস্ট, অফিসপ্রধানসহ বিপুল সংখ্যক শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
2026 © Amar Dorpon. All Rights Reserved