

লিয়াকত হোসেন
রাজশাহীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে সোশ্যাল একশন ফর হেলথ এন্ড হিউম্যানিটিজ রিসার্চ এ্যাডভ্যান্সমেন্ট (সাহরা) ফাউন্ডেশন। বৃহস্পতিবার সকালে নগরীরর উপশহর মহিলা কলেজ প্রাঙ্গনে বেশ কিছু বৃক্ষরোপন করা হয়। এর মধ্যে দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর প্রথম ধাপের চারা রোপন শুরু করেছে সংগঠনটি। রাজশাহী সিটি কর্পোরেশন রাসিক এই কর্মসূচিতে বৃক্ষ প্রদানের মাধ্যমে কর্মসূচি বাস্তবায়নে সহায়তা করছে।
বৃক্ষ রোপণ কর্মসূচিতে উপস্থিত থেকে বিভিন্ন ফলজ বনজ ও ঔষধী গাছের চারা রোপন করেন সাহরা ফাউনডেশনের সভাপতি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. মোঃ জাহাঙ্গীর আলম, সেক্রেটারি ড. মোহাম্মদ সাদিকুল ইসলাম স্বপন, নির্বাহী সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রফেসর ড. তাহমিনা বেগম , রাবির মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আঞ্জুমান আরা , সাহরার নির্বাহী সদস্য ডা. গোলাম রব্বানিসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের সদস্য ও শুভাকাঙ্খিগণ। এ সময় সাহরার নেতৃবৃন্দ বলেন, দেশের পরিবেশ রক্ষা ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে, বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসেবে, রাজশাহী নগরী ও দেশের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যাক বৃক্ষরোপন করা হবে।
2026 © Amar Dorpon. All Rights Reserved