

মাহমুদুল হাসান চন্দন
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার নওদাপাড়ায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। এতে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ কমার প্রত্যাশা তৈরি হয়েছে।
ভেড়ামারা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এসএস আল হুসাইন সোহাগের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমিরুল আরাফাতের মাধ্যমে এ নির্মাণকাজের উদ্যোগ বাস্তবায়িত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, নওদাপাড়ার রাস্তায় দীর্ঘদিন পানি জমে থাকায় এলাকাবাসীকে চলাচলে দুর্ভোগ পোহাতে হতো। বিশেষ করে বৃষ্টির সময় জলাবদ্ধতায় দৈনন্দিন চলাচল ব্যাহত হতো।
ড্রেন নির্মাণকাজ শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। এলাকাবাসীর আশা, কাজটি যথাযথভাবে সম্পন্ন হলে দীর্ঘদিনের জলাবদ্ধতা কমবে এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত হবে।
স্থানীয়দের দুর্ভোগ লাঘবে প্রশাসন ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সমন্বিত উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন এলাকাবাসী।
2026 © Amar Dorpon. All Rights Reserved