

মোহাম্মদ আরমান চৌধুরী ইউ এ ই
সংযুক্ত আরব আমিরাতের শারজাহর আল সাজ্জা (Al Sajja) ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ,বাংলাদেশি মালিকানাধীন ‘মুহাম্মদ সৈনিক সুপার মার্কেট’-এর দ্বিতীয় শাখা।এক ছাদের নিচে বাংলাদেশি ও আন্তর্জাতিক পণ্যের সমাহার, প্রবাসীদের কেনাকাটায় নতুন সংযোজন দীর্ঘ এক বছরেরও বেশি সময়ের অপেক্ষা, পরিকল্পনা ও নিরলস প্রস্তুতির পর গত ২৭ নভেম্বর ২০২৬, শুক্রবার, জমকালো আয়োজনের মধ্য দিয়ে মার্কেটটির শুভ উদ্বোধন করা হয়।বিশিষ্ট বাংলাদেশি ব্যবসায়ী, প্রবাসী উদ্যোক্তা ও KBN গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিকের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটির নতুন শাখা চালু হওয়ায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও কমিউনিটির মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিক অতিথিদের স্বাগত জানান।
দীর্ঘ এক বছরেরও বেশি সময় ধরে পরিকল্পনা, অবকাঠামোগত উন্নয়ন, সাজসজ্জা ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করে আধুনিক ও ক্রেতাবান্ধব পরিবেশে মার্কেটটি গড়ে তোলা হয়েছে। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন দেশের ক্রেতাদের দৈনন্দিন চাহিদা পূরণে এখানে দেশি-বিদেশি নানা ধরনের পণ্যের সমাহার রাখা হয়েছে।মার্কেটটিতে বাংলাদেশি তাজা মাছ ও মাংস, শাকসবজি, ফলমূল, চাল-ডাল, মসলা, কসমেটিকস, রোস্টারি পণ্য, গার্মেন্টস সামগ্রী, মোবাইল ফোন ও মোবাইল অ্যাকসেসরিজসহ নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য পাওয়া যাবে। একই ছাদের নিচে প্রয়োজনীয় পণ্য কেনাকাটার সুবিধা থাকায় আল সাজ্জা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ও আশপাশের প্রবাসীদের জন্য এটি একটি সুবিধাজনক কেনাকাটার কেন্দ্র হয়ে উঠবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
আলহাজ মোহাম্মদ ইয়াকুব সৈনিক সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি কমিউনিটিতে একজন পরিচিত ব্যবসায়ী ও সমাজসেবক। তিনি বাংলাদেশ অ্যাসোসিয়েশন দুবাইয়ের প্রতিষ্ঠাতা ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি এবং চট্টগ্রাম ক্লাব ইউএই-এর সভাপতির দায়িত্ব পালন করছেন।
এ ছাড়া তিনি ফিউচার হোম রিয়েল এস্টেট, গ্রিন বাংলা রেস্টুরেন্ট, মুহাম্মদ সুনিক গুডস হিল এলএলসি, মুহাম্মদ সুনিক ফাউন্ডেশন এবং KBN গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক উদ্যোগে তাঁর সম্পৃক্ততা প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে তাঁকে একটি পরিচিত অবস্থানে নিয়ে এসেছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, প্রবাসে বাংলাদেশি উদ্যোক্তাদের এমন উদ্যোগ শুধু ব্যবসা-বাণিজ্যের প্রসারই ঘটাবে না, বরং নতুন কর্মসংস্থান সৃষ্টি, বাংলাদেশি পণ্যের বাজার সম্প্রসারণ এবং প্রবাসীদের দৈনন্দিন চাহিদা পূরণেও ইতিবাচক ভূমিকা রাখবে।
‘মুহাম্মদ সুনিক সুপার মার্কেট’ কর্তৃপক্ষের প্রত্যাশা, উন্নতমানের পণ্য, সাশ্রয়ী মূল্য ও বিশ্বস্ত সেবার মাধ্যমে প্রতিষ্ঠানটি ক্রেতাদের আস্থা অর্জন করবে এবং শারজাহর আল সাজ্জা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় প্রবাসীদের কেনাকাটার একটি নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত হবে।প্রবাসের মাটিতে বাংলাদেশি উদ্যোক্তার এই নতুন উদ্যোগ সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিদের ব্যবসায়িক অগ্রযাত্রায় আরও একটি সম্ভাবনার দ্বার উন্মোচন করল।
2026 © Amar Dorpon. All Rights Reserved