

মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর জেলা পুলিশের উদ্যোগে রবিবার (১৯ জুলাই) সকাল ৮টা ৩০ মিনিটে গাজীপুর পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।মাস্টার প্যারেডে সালাম গ্রহণ করেন গাজীপুরের পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন। পরে তিনি প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের কুচকাওয়াজের মান, টার্ন-আউট ও শৃঙ্খলা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে পুলিশ সুপার সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে ড্রেস রুলস মেনে চলা, পেশাদারিত্ব বজায় রাখা, জনগণের সঙ্গে উত্তম আচরণ, নিয়মিত প্যারেড অনুশীলন এবং সুশৃঙ্খল জীবনযাপনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি দায়িত্ব পালনে সততা, দক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে জনসেবায় সর্বোচ্চ আন্তরিকতা প্রদর্শনের আহ্বান জানান।পরে পুলিশ সুপার গাজীপুর জেলা পুলিশের ব্যবহৃত বিভিন্ন সরকারি যানবাহন পরিদর্শন করেন এবং যানবাহনের রক্ষণাবেক্ষণ ও ব্যবহার সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (প্রবি) চৌধুরী ফেরদৌস জামিল।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) খন্দকার আশফাকুজ্জামান, বিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন; অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) আমিনুল ইসলাম; অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মাহবুবুর রহমান; অতিরিক্ত পুলিশ সুপার, কালীগঞ্জ সার্কেল মোঃ আসাদুজ্জামান; অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল লিপি রানী সিনহাসহ জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর, বিভিন্ন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
2026 © Amar Dorpon. All Rights Reserved