

মাহমুদুল হাসান চন্দন
কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার মোসলেমপুর পাম্প হাউজ কলোনি এলাকায় ডিপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক বাল্যবিবাহের আয়োজন পণ্ড করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ২ অক্টোবর (শুক্রবার) সংশ্লিষ্ট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে অপ্রাপ্তবয়স্ক কনের বিয়ের সব প্রস্তুতি বন্ধ করে দেওয়া হয়। পরে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর ৮ ধারা অনুযায়ী আয়োজকদের ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।
একই সাথে, ভবিষ্যতে এ ধরনের বেআইনি ও বাল্যবিবাহমূলক কাজের সাথে জড়িত থাকবেন না মর্মে সংশ্লিষ্টদের কাছ থেকে লিখিত মুচলেকা গ্রহণ করা হয়।
প্রশাসন থেকে জানানো হয়েছে, সামাজিক এই ব্যাধি রোধে এবং শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে বাল্যবিবাহের বিরুদ্ধে এমন জিরো টলারেন্স নীতি ও কঠোর তদারকি অব্যাহত থাকবে।
2026 © Amar Dorpon. All Rights Reserved