

মাহমুদুল হাসান চন্দন
কুষ্টিয়ার ভেড়ামারায় অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে ‘ভাই ভাই ফার্মেসী’ নামে একটি প্রতিষ্ঠানকে ৫,০০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
০৮ অক্টোবর, ২০২৬ তারিখে ভেড়ামারা মধ্য বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ওষুধ ও প্রসাধন সামগ্রী আইন, ২০২৩ এর ধারা ৪০(গ) লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট মোঃ জুয়েল রানা (২৪)-কে দোষী সাব্যস্ত করে এই অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিতে ড্রাগ লাইসেন্স ব্যতিরেকে কার্যক্রম পরিচালনা, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ এবং অনুমোদন ছাড়া শিশু খাদ্য বিক্রির প্রমাণ পাওয়া যায়।
জেলা ওষুধ প্রশাসন কার্যালয়, কুষ্টিয়ার সহকারী পরিদর্শক মোঃ রহমত উল্লাহ মামলাটিতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। অপরাধ স্বীকার করায় ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজি আশিক বাহার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মামলার (মামলা নং: ১১৯/২৬) রায় প্রদান ও স্বাক্ষর করেন।
2026 © Amar Dorpon. All Rights Reserved