

মাহমুদুল হাসান চন্দন:
কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার গমপট্টি, স্টেশন বাজার এলাকায় ট্রেড লাইসেন্স না থাকায় বিশ্বাস জুয়েলার্স নামে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় ভেড়ামারা পৌরসভার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা গোলাম সারোয়ার বাজার কমিটির নেতৃবৃন্দ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি বর্গগণ উপস্থিত ছিলেন।
অভিযানকালে পৌরসভা থেকে প্রদেয় ট্রেড লাইসেন্স না থাকায় বিশ্বাস জুয়েলার্সের স্বত্বাধিকারী মোঃ নাছিম বিশ্বাসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
প্রতিষ্ঠানটি ভেড়ামারা পৌরসভার গমপট্টি, স্টেশন বাজার এলাকায় অবস্থিত।
2026 © Amar Dorpon. All Rights Reserved