

রিয়াজুল হক সাগর, রংপুর
মজনুর রহমানকে সভাপতি এবং শামসুজ্জামান সোহাগকে সাধারণ সম্পাদক করে বিভাগীয় লেখক পরিষদের রংপুর জেলা কমিটি গঠিত হয়েছে। কমিটির সাংগঠনিক সম্পাদক করা হয়েছে শফিউজ্জামান আতাকে। সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় ঘোষিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ হলেন: সিনিয়র সহ সভাপতি নূর উন নবী, সহ সভাপতি সরকার বাবলু ও নাহিদা ইয়াসমিন, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম ইতি, সহ-সাংগঠনিক সম্পাদক মনিরা সিরাজ সাথী, অর্থ সম্পাদক আনোয়ারা আশা, সাহিত্য সম্পাদক আহমেদ অরণ্য, প্রচার সম্পাদক আরমানুল হক আরমান, দপ্তর সম্পাদক নুরে রুবাইয়াত রুমকি, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক সাজিয়া ইসলাম দিবা, সংস্কৃতি বিষয়ক সম্পাদক জিয়াউল আলম ফারুকী, মহিলা বিষয়ক সম্পাদক, তমঃ বিভাবরী, সহ মহিলা বিষয়ক সম্পাদক নাজমা সিদ্দিকা, ক্রীড়া সম্পাদক সরকার অভি, ইতিহাস ও মুক্তিযুদ্ধ গবেষণা সম্পাদক আবতাবুল আলম, পাঠচক্র সম্পাদক সুজন কুমার রোহিত,কার্যকরী সদস্য জি এম ওয়াশিত শাহরিয়ার। এছাড়া উপজেলাভিত্তিক সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন রংপুর সদর উপজেলায় মাকসুদা সরকার মুক্তা, বদরগঞ্জে এস এম মাহফুজ, তারাগঞ্জে প্রবীর কুমার কাঞ্চন, গংগাচড়ায় মাহাতাব হোসেন, পীরগঞ্জে ড. এনামুল তালুকদার, মিঠাপুকুরে এস এম মুসা মনসুর, কাউনিয়ায় জান্নাতুল মাওয়া এবং পীরগাছা উপজেলায় নিরঞ্জন চন্দ্র বর্মন নিরু।
2026 © Amar Dorpon. All Rights Reserved