

কয়রা(খুলনা)প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দল খুলনা জেলার অন্তর্গত কয়রা উপজেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পেলেন মোঃ আলমগীর হোসেন আলম।
গত ১৬ জুন খুলনা জেলা তরুণ দলের সভাপতি এম এম আজিজুল হাকিম ও সাধারণ সম্পাদক মোঃ মামুন গাজী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়।
এর আগে গত ১০ মার্চ আবুল হাসানকে সভাপতি ও আজিজুল ইসলাম আজুকে সাধারণ সম্পাদক করে কয়রা উপজেলা তরুন দলের কমিটি ঘোষনা করা হয়। তবে দলীয় শৃংখলা বিরোধী কর্মকান্ডের দায়ে আজিজুল ইসলাম আজুকে তরুন দলের সাধারণ সম্পাদক পদ হতে বহিষ্কার করা হয়। সেই থেকে উক্ত পদটি শুন্য থাকে। যার প্রেরিক্ষেতে আলমগীর হোসেন আলমকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় আগামী ৩ মাসের মধ্যে কয়রা উপজেলার সকল ইউনিয়ননের কমিটি গঠন সম্পন্ন করার পর আলমগীর হোসেন আলমকে পুনার্ঙ্গ দায়িত্ব প্রদান করা হবে। এদিকে মোঃ আলমগীর হোসেন আলমকে তরুন দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্বাচিত করায় কয়রা উপজেলা তরুন দলের সকল নেতৃবৃন্দরা তাকে অভিনন্দন জানিয়েছে। এক প্রতিক্রিয়ায় আলমগীর হোসেন আলম বলেন, তার উপর অর্পিত দায়িত্ব পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করা হয়েছে।
2026 © Amar Dorpon. All Rights Reserved