

নিজস্ব প্রতিবেদক
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত জাতীয় সংসদের স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপি।
জাতীয় সংসদে অনুষ্ঠিত কমিটির বৈঠকে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। গুরুত্বপূর্ণ এই দায়িত্ব পাওয়ায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা, তদারকি ও সংসদীয় জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু গাজীপুর-৩ আসনের নির্বাচিত সংসদ সদস্য। স্বাস্থ্যসেবা খাতের উন্নয়ন, সাধারণ মানুষের চিকিৎসাসেবা সহজলভ্য করা এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণে তার নতুন দায়িত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এদিকে তাকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় গাজীপুর-৩ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও দলীয় নেতাকর্মীরা অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্ব পালনের মাধ্যমে তিনি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবেন।
নতুন দায়িত্বে অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু এমপির সফলতা কামনা করেছেন স্থানীয় নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।
2026 © Amar Dorpon. All Rights Reserved