কামাল হোসেন বিশেষ প্রতিনিধি
পরিকল্পিত মিথ্যা অভিযোগে সম্মানহানি, অপপ্রচার বন্ধে সতর্কবার্তা, প্রয়োজনে আইনি ব্যবস্থা।অভয়নগর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ কামাল হোসেন খানকে ‘কথিত সাংবাদিক’ হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে মিথ্যা ও মনগড়া অভিযোগ উত্থাপন এবং এ নিয়ে মানববন্ধন কর্মসূচি পালনের ঘটনায় তীব্র নিন্দা, ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে অভয়নগর প্রেসক্লাব।
মঙ্গলবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, একটি স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে একজন পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকের সম্মানহানি করতে অপপ্রচার চালাচ্ছে। তারা এ ধরনের কর্মকাণ্ডকে দুঃখজনক, নিন্দনীয় ও উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেন।বিবৃতিতে আরও বলা হয়, ভিত্তিহীন অভিযোগ ও অপপ্রচার শুধু একজন ব্যক্তির নয়, বরং সামগ্রিক সাংবাদিক সমাজের জন্যও হুমকি। এ ধরনের কর্মকাণ্ড থেকে সংশ্লিষ্টদের অবিলম্বে বিরত থাকার আহ্বান জানানো হয়।
প্রেসক্লাব নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের মিথ্যা প্রচারণা অব্যাহত থাকলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।উক্ত বিবৃতিতে অভয়নগর প্রেসক্লাবের সর্বস্তরের নেতৃবৃন্দ ও সদস্যরা স্বাক্ষর প্রদান করেন।অভয়নগর প্রেসক্লাবের পক্ষ থেকে দপ্তর সম্পাদক কামাল হোসেন খানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে নিন্দা বিবৃতি প্রদান।অভয়নগর প্রেসক্লাব, নিন্দা বিবৃতি, কামাল হোসেন খান, সাংবাদিক, অপপ্রচার, মানববন্ধন, যশোর সংবাদ, গণমাধ্যম, প্রতিবাদ

Leave a Reply