ঢাকা, ১৯ নভেম্বর ২০২৬: উপায়-এর ‘উপায় উন্মাদনা’ ক্যাম্পেইনে লেনদেন করে রাইডু বাইক জিতেছেন ব্রাহ্মণবাড়িয়ার মো. আবু মুসা ভূঁইয়া। বিজয়ীকে অভিনন্দন জানিয়েছে উপায়। গ্রাহকদের ডিজিটাল লেনদেনে উৎসাহিত করতে বিভিন্ন পুরস্কারভিত্তিক ক্যাম্পেইন আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি।
Category: সারাদেশ
মানুষের ভালোবাসা ও সম্পর্কের বন্ধনে মহারাজপুরের চেয়ারম্যান প্রার্থী শরিফুল আলম
কয়রা (খুলনা) প্রতিনিধি: মানুষের ভালোবাসা, আস্থা ও দীর্ঘদিনের সম্পর্কের বন্ধনই একজন মানুষের জীবনের সবচেয়ে বড় অর্জন। অর্থ-বিত্ত কিংবা পদ-পদবি নয়, মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়াই প্রকৃত সফলতা। সেই ভালোবাসা ও বিশ্বাসকে পুঁজি করে খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন শরিফুল আলম। দীর্ঘদিনের সাংবাদিকতা, রাজনৈতিক সম্পৃক্ততা, সাংগঠনিক দক্ষতা এবং সামাজিক কর্মকাণ্ডের মধ্য...
বেতন বৃদ্ধির দাবিতে শ্রীপুরে শ্রমিকদের দফায় দফায় অবরোধ, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তীব্র যানজট
আশিকুর রহমান সবুজ,গাজীপুর জেলা প্রতিনিধি ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে গাজীপুরের শ্রীপুরে পোশাক শ্রমিকদের দফায় দফায় বিক্ষোভ ও অবরোধে অচল হয়ে পড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি, আনসার রোডসহ মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তাঁরা সড়কে টায়ার...
শ্রীপুরে তারতিলুল কুরআন হাকিমিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানার ১০ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত
আসাদুজ্জামান,স্টাফ রিপোর্টার গাজীপুরের শ্রীপুরে তারতিলুল কুরআন হাকিমিয়া কওমী মাদ্রাসা ও এতিমখানা এবং হাজী আব্দুল হেকিম জামে মসজিদের উদ্যোগে ১০ম বার্ষিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গত ১৭ নভেম্বর ২০২৬, রোজ মঙ্গলবার বাদ আছর শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া মাদ্রাসা ময়দানে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। বাদ আছর থেকেই ময়দানে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে। সারিবদ্ধভাবে বসে সবাই বয়ান শুনেন। মহাসম্মেলনে সভাপতিত্ব...
গফরগাঁওয়ে মাদ্রাসায়ে তালিমুল কোরআন ও মসজিদের ইসলামী মহাসম্মেলন প্রধান অতিথি এমপি আক্তারুজ্জামান বাচ্চু
আসাদুজ্জামান স্টাফ রিপোর্টার ময়মনসিংহের গফরগাঁওয়ে মাদ্রাসায়ে তালিমুল কোরআন ও মসজিদ, বরভরা, রসুলপুর-এর উদ্যোগে ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৯ নভেম্বর ২০২৬, রোজ বৃহস্পতিবার বাদ আছর হতে মাদ্রাসা ময়দানে এই মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। মহাসম্মেলনে সভাপতিত্ব করবেন আলহাজ্ব হযরত মাওঃ মোবারক হোসেন সাহেব দা.বা., মুহতামিম, জামিয়া ইসলামিয়া দারুল উলুম, বানিয়ারচালা, গাজীপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন...
রাজারহাটের কোথায় হারিয়ে গেল পাঙ্গা রাজবংশ, কোথায় সেই রাজপ্রাসাদ-
স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক, কুড়িগ্রাম কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে একসময় ছিল ঐতিহ্যবাহী পাঙ্গা রাজবংশের জমিদারি ও রাজপরিবারের প্রভাব। কালের বিবর্তনে হারিয়ে গেছে রাজপ্রাসাদের অধিকাংশ স্থাপনা। পড়ে আছে শুধু ইতিহাসের কিছু নীরব সাক্ষী। ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, পাঙ্গা রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন অনিরুদ্ধ। পঞ্চদশ শতাব্দীর শেষভাগ কিংবা ষোড়শ শতকের শুরুর দিকে এই রাজবংশের উত্থান ঘটে বলে জানা...
উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র সহায়তা পেলেন ৫০০ পরিবার
স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম শীতের আগমনের সঙ্গে সঙ্গে উত্তরাঞ্চলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর দুর্ভোগ বেড়ে যায়। এ বাস্তবতাকে সামনে রেখে ইসলামিক রিলিফ বাংলাদেশ উলিপুর উপজেলার ৫০০টি অতিদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র ক্রয়ের জন্য ভাউচার বিতরণ করেছে। উলিপুরের কেআর ট্রেডার্স প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ. টি. এম....
মিরপুর থেকে ১১ বছরের স্কুলছাত্র ফারাবী নিখোঁজ, পল্লবী থানায় জিডি
বিশেষ প্রতিনিধি: রাজধানীর মিরপুর থেকে মো. সাইদুল ইসলাম ফারাবী (১১) নামে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছে। গত সোমবার (তারিখ উল্লেখযোগ্য) সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে পল্লবী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, ফারাবী রাজধানীর মিরপুর সেকশন-১২-এর ব্লক-ডি এলাকার বাসিন্দা আরিফ...
রাস্তা বড় হয়েছে, সরেনি বৈদ্যুতিক খুঁটি—জনগণের অর্থ ব্যয়ে সুফল কোথায়?
মাহমুদুল হাসান চন্দন: একটি রাস্তা, একটি স্বপ্ন, একটি এলাকার মানুষের প্রত্যাশা—আর সেই প্রত্যাশা বাস্তবায়নে সরকারের বিপুল অর্থ ব্যয়। কিন্তু পরিকল্পনা ও উন্নয়নকাজ শেষ হওয়ার পরও যদি সাধারণ মানুষ তার সুফল না পায়, তাহলে সেই উন্নয়ন কতটা কার্যকর? এমনই এক প্রশ্নের জন্ম দিয়েছে কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের ৩ নম্বর ব্রিজ-সংলগ্ন কুষ্টিয়া-ভেড়ামারা মহাসড়কের একটি অংশ।...
গাজীপুরে পোশাক শ্রমিকদের ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ গাড়িতে অগ্নিসংযোগ
গাজীপুর প্রতিনিধি ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে আবারও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। গাড়িতে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। বুধবার (১৮ নভেম্বর)সকাল পৌনে ১০টার দিকে মহানগরীর ছয়দানা ও হাড়িকেন এলাকায় শ্রমিকেরা মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহানগরীর মালেকের বাড়ি এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের...









