নজমুল হক,গাজীপুর তরুণ প্রজন্মকে খেলাধুলামুখী করে গড়ে তোলা, মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া চর্চার পরিবেশ...
খেলাধুলা
জনপ্রিয়

শ্রীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্যাপিত
নিজস্ব প্রতিবেদক গাজীপুরের শ্রীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদ্যাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে একটি...

শ্রীপুর পৌরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃবিল্লাল হোসেন বেপারী
আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার : শ্রীপুর পৌরবাসীকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব...
সারাদেশ

ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্তৃক মুরগির বাচ্চা বিতরণ ও প্রশিক্ষণ সম্পন্ন
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ ”গ্রামীণ অর্থনীতি সচল ও পুষ্টির চাহিদা পূরণ” — এই মূল প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৩ জুন) সকালে...

যুব শক্তিই হোক দেশের উন্নয়নের চালিকাশক্তি: প্রফেসর ড. মোঃ আবু তালেব
নজমুল হক,গাজীপুরঃ বাংলাদেশ আজ যে সম্ভাবনার মোড়ে দাঁড়িয়ে, তার সবচেয়ে বড় ভিত্তি দেশের বিপুল যুব জনসংখ্যা। পৃথিবীর অনেক দেশ যখন...

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে সড়ক নিরাপত্তা কার্যক্রমের জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ অপরিহার্য
লায়ন মোঃ গনি মিয়া বাবুল সুষ্ঠু সড়ক ব্যবস্থা একটি দেশের আর্থ সামাজিক উন্নয়ন ও নাগরিক নিরাপত্তার মূল ভিত্তি। অর্থনীতি, শিক্ষা,...

সুন্দরবনে নির্ভরশীলতা কমিয়ে উপকূলীয় জীবিকায় গতি আনতে কয়রায় প্রত্যাশীর মধু মেলা
কয়রা(খুলনা)প্রতিনিধি সুন্দরবনের উপর নির্ভরশীলতা কমাতে টেকসই ও বিকল্প কর্মসংস্থান তৈরীতে খুলনার কয়রা কমিউনিটি ভিত্তিক মৌচাষীদের অংশগ্রহণে মধু মেলা অনুষ্ঠিত হয়েছে।...

ইউসিবির মূলধন দ্বিগুণ, ৪৩তম এজিএম সম্পন্ন
১১ জুন ২০২৬, ঢাকা: দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর ৪৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সভায় শেয়ারহোল্ডারদের সর্বসম্মত অনুমোদনে ব্যাংকের অনুমোদিত মূলধন দ্বিগুণ করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়, যা ব্যাংকের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি ও পুঁজিভিত্তি আরও শক্তিশালী করার পদক্ষেপ। বৃহস্পতিবার (১১ জুন ২০২৬) সকাল ৯টায় রাজধানীর কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন ইউসিবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শরীফ জহীর। সভায় উপস্থিত ছিলেন ব্যাংকের স্বতন্ত্র পরিচালক ও ভাইস-চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মো. তানভীর খান, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ইমাম হাসান এফসিএ, স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. ইউসুফ আলী এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ মামদুদুর রশীদ এবং উপব্যবস্থাপনা পরিচালক ও সিএফও ফারুক আহাম্মদ, এফসিএ । সভায় জানানো হয়, নানা অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ২০২৫ সালে ইউসিবি ব্যবসায়িক প্রবৃদ্ধি ও আধুনিকায়নে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই সময়ে ব্যাংকটি তার ইতিহাসের সর্বোচ্চ ২৩ শতাংশ আমানত প্রবৃদ্ধি অর্জন করে, যা দেশের ব্যাংকিং খাতের গড় প্রবৃদ্ধির (১১ শতাংশ) তুলনায় দ্বিগুণেরও বেশি। এর ফলে ব্যাংকের মোট আমানত প্রায় ১৩,০০০ কোটি টাকা বৃদ্ধি পেয়ে ৬৮,৩৯৪ কোটি টাকায় উন্নীত হয় এবং একই সময়ে প্রায় ৬ লাখ ৭৮ হাজার নতুন গ্রাহক হিসাব যুক্ত হয়। দক্ষ ব্যালান্স শিট ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাংকটি তার ঋণ-আমানত অনুপাত ৯১.৩ শতাংশ থেকে ৮৩ শতাংশে নামিয়ে এনে তারল্য অবস্থানকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করেছে।ঋণ ও অগ্রিম খাতে ৮ শতাংশ ইতিবাচক প্রবৃদ্ধির পাশাপাশি খেলাপি বা রাইট-অফ ঋণ থেকে প্রায় ১১৪ কোটি টাকা পুনরুদ্ধার করা হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় তিনগুণ । নতুন নিয়ন্ত্রক নীতিমালার কারণে এক পর্যায়ে শ্রেণিকৃত ঋণের হার ১৯ শতাংশে পৌঁছালেও ঝুঁকি ব্যবস্থাপনা ও পুনরুদ্ধারের বিশেষ তৎপরতায় তা প্রায় ৪ শতাংশ কমিয়ে ১৫.৫ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে। ইসলামি ব্যাংকিং কার্যক্রমেও অসাধারণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যেখানে আমানত ১৬৩ শতাংশ এবং বিনিয়োগ ১৪৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ের ক্ষেত্রে ইউসিবির এজেন্ট ব্যাংকিং কার্যক্রম প্রথমবারের মতো মুনাফার মুখ দেখেছে এবং সুশৃঙ্খল ব্যয় ব্যবস্থাপনার মাধ্যমে অন্যান্য পরিচালন ব্যয় প্রায় ৯৭ কোটি টাকা হ্রাস করা হয়েছে। মাত্র ৩ শতাংশ জনবল বৃদ্ধি করেই এই অভূতপূর্ব প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। প্রযুক্তিগত খাতে দেশের প্রথম মাইক্রোসার্ভিসভিত্তিক ‘ওপেন এপিআই ব্যাংকিং প্ল্যাটফর্ম’ এবং ইউসিবি ওয়ান অ্যাপ চালুর মাধ্যমে ইউসিবি তার ডিজিটাল সক্ষমতা অনন্য উচ্চতায় নিয়ে গেছে, যার ফলে বর্তমানে ব্যাংকের মোট লেনদেনের প্রায় ৬৫ শতাংশই ডিজিটাল মাধ্যমে সম্পন্ন হচ্ছে। সভায় শেয়ারহোল্ডাররা ইউসিবির সাম্প্রতিক ব্যবসায়িক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। সভা শেষে কোম্পানি সেক্রেটারি তানভীর এ সিদ্দিকী এফসিএ শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা এবং সংশ্লিষ্ট সকল অংশীজনের সহযোগিতা ও আস্থার জন্য ধন্যবাদ জানান। পরে চেয়ারম্যানের অনুমোদনক্রমে তিনি সভার সমাপ্তি ঘোষণা করেন। সুশাসন জোরদার, প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সম্প্রসারণ এবং শক্তিশালী মূলধন কাঠামোর মাধ্যমে একটি টেকসই ও সম্ভাবনাময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার অঙ্গীকারের মধ্যে দিয়ে বার্ষিক সাধারণ সভা শেষ হয়।

মাটি ও মানুষের বাংলাদেশ,ভূমিহীনদের অধিকার সুরক্ষা সভা
শেখ মোঃ হুমায়ুন কবির, নিজস্ব প্রতিবেদক নতুন বাংলাদেশ বিনির্মাণে অসহায়, দরিদ্র ও ভূমিহীন মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ...

কয়রায় এলজিইডির রাস্তার পিচ তুলে ক্ষতি করার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি কয়রায় এলজিইডির অধিনস্থ মাদারবাড়ি টু রোনবাগ অভিমুখে সড়ক উন্নয়নের ৫ শ মিটার পিচ তুলে ক্ষতি করছে বলে অভিযোগ...

ভেড়ামারায় বালুর স্তূপে ঢাকা পড়েছে হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু
মাহমুদুল হাসান চন্দন পদ্মা পাড়ের দুই গর্ব—ঐতিহাসিক হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ সেতু এখন বালুর পাহাড়ের আড়ালে ঢাকা পড়েছে। কুষ্টিয়ার...

