গাজীপুর ইউনিয়নবাসীদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তরুণ বিএনপি নেতা রাসেল আহমেদ

গাজীপুর ইউনিয়নবাসীদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন তরুণ বিএনপি নেতা রাসেল আহমেদ

নিজস্ব প্রতিবেদক

বাংলার চিরায়ত উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উপলক্ষে গাজীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন বিশিষ্ট তরুণ রাজনীতিবিদ ও বিএনপি নেতা রাসেল আহমেদ। একইসাথে আসন্ন গাজীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নিজের প্রার্থিতা ঘোষণা করে জনপদে ব্যাপক গণসংযোগ শুরু করেছেন তিনি।

রাসেল আহমেদ ধনুয়া গ্রামের ৪নং ওয়ার্ড নগর হাওলার বেলাল উদ্দিনের ছেলে এবং গাজীপুর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান আবুল হাসেমের ছোট ভাই। পারিবারিক উত্তরসূরি হিসেবে রাজনীতির মাঠে তার পদচারণা দীর্ঘদিনের। ছাত্রজীবন থেকেই তিনি জাতীয়তাবাদী আদর্শের সাথে ওতপ্রোতভাবে জড়িত।

সাবেক সভাপতি গাজীপুর ইউনিয়ন ছাত্রদল,সাবেক সহ-সভাপতি,গাজীপুর জেলা ছাত্রদল ও গাজীপুর ইউনিয়ন যুবদল।বর্তমান যুগ্ম আহ্বায়ক,গাজীপুর ইউনিয়ন বিএনপি।

দীর্ঘদিন রাজপথে লড়াই-সংগ্রাম আর তৃণমূলের নেতা-কর্মীদের সুখ-দুঃখে পাশে থাকায় তিনি হয়ে উঠেছেন সাধারণ মানুষের আস্থার ঠিকানা। নেতা-কর্মীদের মতে, রাসেল আহমেদ কেবল একজন নেতাই নন, তিনি তৃণমূলের কর্মীদের পরম বন্ধু।

নির্বাচনী প্রচারণা ও পহেলা বৈশাখের শুভেচ্ছা বিনিময়কালে রাসেল আহমেদ বলেন, “আমি ক্ষমতার মোহে নয়, বরং আপনাদের সেবক হিসেবে কাজ করতে চাই। আমার বড় ভাই সাবেক চেয়ারম্যান আবুল হাসেম এই উন্নয়নে নিরলস পরিশ্রম করেছেন, সেই আদর্শকে পাথেয় করে আমি গাজীপুর ইউনিয়নকে একটি আধুনিক ও বৈষম্যহীন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, “গাজীপুর ইউনিয়নের প্রতিটি ধূলিকণা আমার চেনা। এখানকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনা আর সমস্যার কথা আমি জানি। তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে আমি চাই প্রযুক্তি ও মানবিকতার সমন্বয়ে এক নতুন গাজীপুর গড়তে যেখানে সাধারণ মানুষের অধিকার সুনিশ্চিত হবে।”


বাঙালি সংস্কৃতি ও উৎসবের গুরুত্ব তুলে ধরে রাসেল আহমেদ বলেন, “পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব। এই নতুন বছর আমাদের জীবনে নতুন আশার আলো নিয়ে আসুক। রাজনীতির ঊর্ধ্বে উঠে আমরা যেন সবাই মিলে একটি শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণ করতে পারি, এটাই আমার প্রত্যাশা। গাজীপুর ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে বৈশাখের আনন্দ পৌঁছে যাক।”

রাসেল আহমেদের নির্বাচনী প্রস্তুতির খবর ছড়িয়ে পড়ায় ইউনিয়নজুড়ে নতুন সমীকরণ তৈরি হয়েছে। তিনি জানান, নির্বাচিত হলে তিনি মাদক নির্মূল, রাস্তাঘাটের উন্নয়ন এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা আনয়নকে অগ্রাধিকার দেবেন।আমার রাজনীতি মানুষের জন্য। বিগত দিনে হামলা-মামলা উপেক্ষা করে যেভাবে আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও ইনশাআল্লাহ জীবন বাজি রেখে আপনাদের সেবা করে যাব। উন্নয়নের এই যাত্রায় আপনাদের দোয়া ও সমর্থন আমার একমাত্র সম্বল।” — রাসেল আহমেদআসন্ন নির্বাচনে রাসেল আহমেদের এই প্রার্থিতা ঘোষণা গাজীপুর ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। তৃণমূলের নেতা-কর্মীরা মনে করছেন, যোগ্য নেতৃত্বের হাত ধরে ইউনিয়নটি তার হারানো গৌরব ফিরে পাবে।

Leave a Reply

Your email address will not be published.