আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর):
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের সর্বস্তরের বাসিন্দাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান সরকার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “নতুন বছরের নতুন আলোয় মুছে যাক সব জরা ও গ্লানি। পহেলা বৈশাখ আমাদের বাঙালির হাজার বছরের ঐতিহ্য ও সংস্কৃতির ধারক। এই দিনটি আমাদের জীবনে নতুন উদ্দীপনা ও ঐক্য বয়ে নিয়ে আসুক।”
মেহেদী হাসান সরকার আরও বলেন, “৬নং ওয়ার্ডের জনগণ সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর ও সুখী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখছি, নতুন বছরে সেই লক্ষ্য আরও সুসংহত হোক। ওয়ার্ডবাসীর ঘরে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি বিরাজ করুক—এই কামনাই করি।”
তিনি ৬নং ওয়ার্ডের প্রতিটি পরিবারের জন্য একটি আনন্দময় ও মঙ্গলময় নববর্ষ কামনা করেন। স্থানীয় এলাকাবাসীও তাঁর এই আন্তরিক শুভেচ্ছার জবাবে ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Reply