শ্রীপুর পৌরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃবিল্লাল হোসেন বেপারী

শ্রীপুর পৌরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃবিল্লাল হোসেন বেপারী

আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :

শ্রীপুর পৌরবাসীকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন শ্রীপুর পৌর বিএনপির সদস্য সচিব ও মেয়র পদপ্রার্থী আলহাজ্ব মোঃবিল্লাল হোসেন বেপারী।

নববর্ষ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার প্রতীক। পুরোনো বছরের সকল দুঃখ-গ্লানি ভুলে নতুন আশায়, নতুন সম্ভাবনায় এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা নিয়ে আসে এই দিনটি।তিনি আরও বলেন, “আমি শ্রীপুর পৌরবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। নতুন বছরে আমরা সবাই মিলে একটি উন্নত, সুন্দর ও বাসযোগ্য পৌর এলাকা গড়ে তুলতে একসাথে কাজ করবো—এই প্রত্যাশা রাখছি।”আলহাজ্ব মোঃবিল্লাল হোসেন বেপারী দেশ ও জাতির কল্যাণ কামনা করে সকলকে নিরাপদ ও আনন্দমুখরভাবে বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published.