নজমুল হক,গাজীপুরঃ
গাজীপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের হল রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপাচার্য বলেন, প্রাতিষ্ঠানিকভাবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম সম্পর্কে দেশের মানুষকে অবহিত করতে গণমাধ্যমের ভূমিকা অনস্বীকার্য। এ সময় তিনি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার টিএম আহমেদ হুসাইন,জনসংযোগ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ড.খালেকুজ্জামান, যুগ্ম পরিচালক জাহাঙ্গীর হোসেন পাইক,উপ-পরিচালক আব্দুল হাই বাবু। এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা এসময় উপস্থিত ছিলেন।

Leave a Reply