
মোঃ কামাল হোসেন, বিশেষ প্রতিনিধি
মানহানি ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আদালতের নির্দেশে পিবিআই তদন্ত শুরু।
খুলনার সোনাডাঙ্গা আমলী আদালতে যশোরের কেশবপুর উপজেলার এক সাংবাদিক ও তার স্বামীর বিরুদ্ধে মানহানি, চাঁদাবাজি ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।
মামলাটি দায়ের করেছেন কেশবপুর উপজেলার মজিদপুর গ্রামের মৃত মোস্তফা মোড়লের মেয়ে মাহমুদা সুলতানা রেশমা (৩২)। বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত মামলাটি গ্রহণ করে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), খুলনা-কে নির্দেশ দিয়েছেন। যার মামলা নং ৩৬২/২৬ ধারা ৩৮৫/৩৮৭/৫০০/৫০১/৫০৬/৩০৬ পেনাল কোর্ড ১৮৬০। মামলার সূত্রে জানা যায়, গত ১৫ মে সকাল ৯টার দিকে, আসামিরা খুলনায় ভুক্তভোগীর ভাড়া বাসার সামনে উপস্থিত হয়ে ভয়ভীতি ও হুমকি প্রদান করে। গত ১৬ মে, ভুক্তভোগীর বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট অভিযোগ তুলে মানববন্ধন করা হয়।
মানববন্ধনে তাকে হানি ট্র্যাপার আখ্যা দিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রচার করা হয়। সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার লক্ষ্যে বিভিন্ন মাধ্যমে অপপ্রচার চালানো হয়। মামলায় আরও উল্লেখ করা হয়েছে, ২ নম্বর আসামি ভুক্তভোগীর কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন, টাকা দিলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো ভিডিও ও সংবাদ মুছে ফেলার আশ্বাস দেওয়া হয়। ভুক্তভোগী টাকা দিতে অস্বীকৃতি জানালে তার বিরুদ্ধে অপপ্রচার আরও বাড়ানো হয়। ভুক্তভোগীর দাবি, পরিকল্পিতভাবে মানহানি ও অপপ্রচারের মাধ্যমে তাকে সামাজিকভাবে চাপে ফেলে আত্মহত্যার দিকে ঠেলে দেওয়া হয়েছে। মামলায় অভিযুক্ত করা হয়েছে, মোঃ রফিকুল ইসলাম (৫৪), ভুক্তভোগীর স্বামী
রাজিব চৌধুরী (৩৫), এছাড়া অজ্ঞাতনামা আরও ৪/৫ জন। এ বিষয়ে প্রধান আসামি মোঃ রফিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মুঠোফোন বন্ধ থাকায় কোনো বক্তব্য পাওয়া যায়নি।
বিজ্ঞ আদালত মামলাটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন পিবিআই, খুলনা-কে।

Leave a Reply