মোঃ নাসির উদ্দিন গাজীপুর জেলা প্রতিনিধি দেশের চলমান বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে গাজীপুর জেলা প্রশাসন। জেলার পাঁচটি সংসদীয় আসনের সকল সংসদ সদস্য তাঁদের এক মাসের মূল বেতন এবং জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁদের একদিনের মূল বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে দান করার সিদ্ধান্ত নিয়েছেন।রোববার (১২...
Category: অর্থনীতি
মাসিক বেতন প্রধানমন্ত্রীর ত্রান তহবিলে, দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মিলন
সামসুল হক জুয়েল, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি গাজীপুর জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। সভায় গাজীপুর-৫ কালীগঞ্জ আসনের এমপি আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন সংসদ সদস্য হিসাবে এক মাসের প্রাপ্য সম্মানী ভাতা/বেতন মাননীয় প্রাধানমন্ত্রীর ত্রাণ তহবিলে প্রদানের ঘোষণা দিয়ে মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। রবিবার (১২ জুলাই) সকালে গাজীপুরের জেলা প্রশাসক ও...
ডিসেম্বরে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট অনুষ্ঠিত হবে
ঢাকায় আকর্ষণীয় ছাড়ে পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য প্রথমবারের মতো ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। দেশি-বিদেশি ২৫০টি ব্র্যান্ড ও প্রতিষ্ঠান এতে অংশগ্রহণ করবে। দেশি-বিদেশি ব্র্যান্ড ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের মানসম্মত পণ্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে রাজধানীতে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ডিসকাউন্ট ফেস্ট ‘ঢাকা ডিসকাউন্ট ফেস্ট ২০২৬’। শুধুমাত্র ‘আকর্ষণীয়’ ছাড়ে পণ্য ক্রয়-বিক্রয় করতে দেশে প্রথমবারের মতো বড় পরিসরে এই...
গাজীপুরে লিথী গ্রুপের ৫ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ-সংকটে হাজারো শ্রমিক
আশিকুর রহমান সবুজ,গাজীপুর প্রতিনিধি গাজীপুরের বাঘের বাজার এলাকায় অবস্থিত দেশের পোশাক খাতের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান ‘লিথী গ্রুপ’-এর ৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গত ৩০ জুন কর্তৃপক্ষের সই করা এক জরুরি নোটিশের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়, যা আজ ১ জুলাই (২০২৬) থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে। হঠাৎ করে বৃহৎ এই কারখানাগুলো বন্ধ হয়ে...
কোনাবাড়ীতে অবস্থিত ইসলাম গার্মেন্টস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
গাজীপুর প্রতিনিধিঃ শ্রমিক ধর্মঘটের কারণ দেখিয়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানাধীন জরুন এলাকায় অবস্থিত ইসলাম গার্মেন্টস লিঃ (ইউনিট-২) অনির্দিষ্ঠ কালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বন্ধসংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায় গেল ২৭ জুন শনিবার রুবিনা বেগম (৫০) নামে এক নারী শ্রমিকঅসুস্থ হয়ে পড়ে। পরে তাকে...
প্রেস বিজ্ঞপ্তি ইউসিবির উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে পদোন্নতি পেলেন মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হক
দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর উপব্যবস্থাপনা পরিচালক (ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর-ডিএমডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন ব্যাংকের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শফিকুর রহমান এবং মো. রীদওয়ানুল হক। পদোন্নতির আগে মোহাম্মদ শফিকুর রহমান সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।অন্যদিকে মো. রীদওয়ানুল হক সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ডিস্ট্রিবিউশন অ্যান্ড স্ট্র্যাটেজি ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মোহাম্মদ শফিকুর রহমান ২৭ বছরেরও বেশি ব্যাংকিং অভিজ্ঞতায় সমৃদ্ধ মোহাম্মদ শফিকুর রহমান ১৯৯৫ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ১৯৯৯ সালের মে মাসে এএনজেড গ্রিন্ডলেজ ব্যাংকের মাধ্যমে তাঁর ব্যাংকিং ক্যারিয়ার শুরু হয়। পরবর্তীকালে ব্যাংকটির একীভূত হওয়ার পর ২০০১ সালে তিনি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশে যোগ দেন এবং সেখানে তিনি করপোরেট শাখার প্রধান, পারসোনাল অ্যান্ড প্রয়োরিটি ক্লায়েন্ট একুইজিশনের পরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সফলতার সাথে পালন করেন। ২০২২ সালের অক্টোবরে তিনি ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশনের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি সার্ভিস কোয়ালিটি ও ইম্পেরিয়াল ব্যাংকিংয়ের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ব্যাংকের রিটেইল ব্যবসায়িক কৌশল বাস্তবায়নের নেতৃত্ব দিচ্ছেন। তাঁর নেতৃত্বে ইউসিবির রিটেইল বিজনেস ডিভিশন ব্যবসায়িক কাঠামো শক্তিশালীকরণ, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, প্রক্রিয়াগত উন্নয়ন এবং কর্মদক্ষতা ভিত্তিক সাংগঠনিক সংস্কৃতি গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। শাখা ব্যাংকিং, রিটেইল ব্যাংকিং ও গ্রাহক সম্পর্ক ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ব্যাংকের টেকসই প্রবৃদ্ধি ও কার্যকর নেতৃত্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বর্তমানে তিনি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসির মনোনীত প্রতিনিধি হিসেবে ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে তিনি ইউরোপ, আমেরিকাসহ দেশ-বিদেশে বিভিন্ন নেতৃত্ব উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। মো. রীদওয়ানুল হক মো. রীদওয়ানুল হক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ ডিগ্রি অর্জন করেন। ব্যাংকিং খাতে তাঁর ২৪ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি এইচএসবিসি, ব্যাংক আলফালাসহ দেশীয় ও বহুজাতিক বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি ব্যাংকিং খাতে দক্ষ নেতৃত্বের স্বাক্ষর রেখেছেন। ইউসিবিতে যোগদানের আগে তিনি এনসিসি ব্যাংক পিএলসির রিটেইল ও এসএমই ব্যবসা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি ব্যবসা সম্প্রসারণ ও উদ্ভাবনী ব্যাংকিং সেবার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বর্তমানে ইউসিবিতে তিনি সব শাখা, উপশাখা নেটওয়ার্ক, এজেন্ট ব্যাংকিং ডিভিশন এবং অল্টারনেটিভ ডেলিভারি চ্যানেল ডিভিশনের কার্যক্রম তত্ত্বাবধান করছেন। তাঁর নেতৃত্বে এসব কার্যক্রমের মাধ্যমে ব্যাংক গ্রাহককেন্দ্রিক সেবা সম্প্রসারণ, আর্থিক অন্তর্ভুক্তি এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি আরও জোরদার করেছে। কর্মজীবনে তিনি ব্রুনাই, থাইল্যান্ড, ভারত, সিঙ্গাপুর, সংযুক্ত আরব-আমিরাতসহ দেশ-বিদেশে বিভিন্ন দক্ষতা উন্নয়ন ও পেশাগত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা, দক্ষ নেতৃত্ব এবং পেশাগত উৎকর্ষের স্বীকৃতিস্বরূপ মোহাম্মদ শফিকুর রহমান ও মো. রীদওয়ানুল হককে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে পদোন্নতি প্রদান করেছে। গত দুই বছরে ইউসিবির ধারাবাহিক আমানত বৃদ্ধি, নতুন গ্রাহক ও নতুন হিসাব সংযোজন, ব্যবসায়িক সম্প্রসারণ এবং সামগ্রিক প্রবৃদ্ধি অর্জনে এই দুই কর্মকর্তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেছে, নতুন দায়িত্বে তাঁরা তাঁদের অভিজ্ঞতা, দূরদর্শী নেতৃত্ব এবং উদ্ভাবনী চিন্তার মাধ্যমে ইউসিবির ব্যবসায়িক প্রবৃদ্ধি, ডিজিটাল রূপান্তর এবং গ্রাহকসেবার উৎকর্ষ অর্জনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।
বাউবির ২০২৬–২০২৭ অর্থবছরের মূল এবং ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট অনুমোদন
নজমুল হক, গাজীপুর বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) বোর্ড অব গভর্নরস (বিওজি)-এর ২০১তম (বিশেষ) সভায় বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন ও উন্নয়ন বাজেট এবং ২০২৬–২০২৭ অর্থবছরের মূল পরিচালন ও উন্নয়ন বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান-এর সভাপতিত্বে গত ২৮ জুন ২০২৬ তারিখ রবিবার সন্ধ্যায় উপাচার্যের ঢাকাস্থ কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত বোর্ড...
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ঘাটতি বাজেট দিয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের কার্যক্রম শুরু
নজমুল হক, গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে ২৭জুন শনিবার ২৮তম সিনেট অধিবেশনে ২০২৬-২০২৭ অর্থবছরের মূল বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট প্রস্তাব উপস্থাপন করেন ট্রেজারার প্রফেসর ড. এ টি এম জাফরুল আযম। অধিবেশনে দীর্ঘ আলোচনা শেষে সর্বসম্মতক্রমে এই বাজেট প্রস্তাব অনুমোদন করা হয়। অধিবেশনে ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ১৮৩ কোটি ৯০ লাখ ৮৭ হাজার টাকার ঘাটতি...
শ্রীপুরে শ্রমিক লিজার মৃত্যু ও মিলাদ মাহফিলে পুলিশি হামলা: আহত ১২, এলাকায় উত্তেজনা
আশিকুর রহমান সবুজ, শ্রীপুর (গাজীপুর): গাজীপুরের শ্রীপুরে পোশাকশ্রমিক লিজা আক্তারের মৃত্যুকে ঘিরে উদ্ভূত শ্রমিক অসন্তোষের মধ্যে নতুন করে পুলিশ ও শ্রমিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ জুন) সকালে টেপিরবাড়ি এলাকায় নিহত শ্রমিকের মিলাদ মাহফিলে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করলে অন্তত ১২ জন শ্রমিক আহত হয়েছেন। এ ঘটনায় শিল্পাঞ্চল জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।স্থানীয় শ্রমিকরা...
কয়রায় এলজিইডির রাস্তার পিচ তুলে ক্ষতি করার অভিযোগ
নিজস্ব প্রতিনিধি কয়রায় এলজিইডির অধিনস্থ মাদারবাড়ি টু রোনবাগ অভিমুখে সড়ক উন্নয়নের ৫ শ মিটার পিচ তুলে ক্ষতি করছে বলে অভিযোগ পাওয়া গেছে। একটি স্বার্থনেষি মহলের ইন্ধনে না বুঝে এলাকাবাসী পিচ তুলে দেওয়ায় কাজ ফেলে চলে গেছে ঠিকাদারেে লোকজন। এতে করে ভাল রাস্তার পিচ তুলে দেওয়ায় ক্ষতির সম্মুখীন হয়েছেন ঐ ঠিকাদারি প্রতিষ্ঠান। জানা গেছে কয়রা উপজেলায়...









