বড়বাড়িতে হোমিওপ্যাথি চিকিৎসায় জটিল আঁচিল থেকে মুক্তি, রোগীদের স্বস্তি-

বড়বাড়িতে হোমিওপ্যাথি চিকিৎসায় জটিল আঁচিল থেকে মুক্তি, রোগীদের স্বস্তি-

​স্টাফ রিপোর্টার,মোঃ রেজাউল হক কুড়িগ্রাম

লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে হাজারো মানুষের জটিল ও দীর্ঘস্থায়ী আঁচিল দূর হওয়ার খবর পাওয়া গেছে। দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়েও যারা সুফল পাননি, তারা বড়বাড়ির স্থানীয় চিকিৎসকদের স্মরণাপন্ন হয়ে স্বল্প সময়ে ও কোনো প্রকার পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই এই আঁচিল (রোগ) থেকে সম্পূর্ণ মুক্তি পাচ্ছেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, আঁচিল একটি অত্যন্ত বিরক্তিকর ও ক্ষেত্রবিশেষে যন্ত্রণাদায়ক চর্মরোগ। সাধারণত হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (HPV) কারণে শরীরে এই মাংসপিণ্ডের সৃষ্টি হয়। আক্রান্ত ব্যক্তিরা জানান, অনেক দিন ধরে বিভিন্ন চিকিৎসালয়ে চিকিৎসা নিয়ে কোন উপকার হয়নি এবং তারা এর আগে অ্যালোপ্যাথিক ড্রপ, এসিড ব্যবহার কিংবা অস্ত্রোপচারের মতো নানা পদ্ধতি বেছে নিয়েছিলেন। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আঁচিল পুরোপুরি দূর হয়নি, অথবা পুনরায় তা ফিরে এসেছে।

​পরবর্তীতে বড়বাড়ির অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসক ‘মিঠু হোমিও হল’ ডাঃ মিঠু কুমার বনিক (এইচ. টি এল) এর সুনির্দিষ্ট চিকিৎসায় এবং ‘থুজা’ (Thuja) সহ অন্যান্য কার্যকরী হোমিও ওষুধের সঠিক প্রয়োগে মাত্র দুই সপ্তাহের মধ্যেই রোগীদের শরীরের আঁচিল কোনো দাগ বা ক্ষত ছাড়াই প্রাকৃতিকভাবে ঝরে পড়ছে।


​ভুক্তভোগী এক রোগী নিজের অভিজ্ঞতা জানিয়ে বলেন, “আমার মুখে এবং ঘাড়ে অনেকগুলো আঁচিল ছিল, যা দেখতে খুব বাজে লাগতো। অনেক জায়গায় চিকিৎসা করিয়েও লাভ হয়নি। অবশেষে বড়বাড়িতে এসে হোমিও চিকিৎসা নেওয়ার পর মাত্র ১৫ থেকে ২১ দিনের মধ্যে আমার সব আঁচিল দূর হয়ে গেছে। আমি এখন সম্পূর্ণ সুস্থ।”

​স্থানীয় চিকিৎসকরা জানান, সঠিক লক্ষণ মিলিয়ে লক্ষণভিত্তিক চিকিৎসাসেবা দিলে হোমিওপ্যাথি ওষুধের মাধ্যমে আঁচিল চিরতরে নির্মূল করা সম্ভব। কোনো প্রকার কাটাছেঁড়া বা এসিডের ব্যবহার ছাড়া সম্পূর্ণ ব্যথামুক্ত এই চিকিৎসা ব্যবস্থা এখন বড়বাড়ি ও এর আশপাশের এলাকার মানুষের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। প্রতিদিন দূর-দূরান্ত থেকে অসংখ্য মানুষ এই চর্মরোগের সুচিকিৎসা নিতে বড়বাড়িতে ভিড় করছেন।

Leave a Reply

Your email address will not be published.