বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে অধ্যাপক তানভীর আহসান ও সহযোগী অধ্যাপক মনোয়ারুল আজীবন বহিষ্কার

বাউবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম থেকে অধ্যাপক তানভীর আহসান ও সহযোগী অধ্যাপক মনোয়ারুল আজীবন বহিষ্কার


স্টাফ রিপোর্টার, গাজীপুর


বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটির মেয়াদ বিগত ২০২৩ সালের ডিসেম্বরে শেষ হয়ে দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও ঐ কমিটির সাধারণ সম্পাদকের অসহযোগিতার কারণে নির্ধারিত সময়ে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা সম্ভব হয়নি। এমতাবস্থায়, গত ২৯/০৬/২০২৬ তারিখে নতুন কমিটি গঠনের উদ্দেশ্যে পূর্ববর্তী তথা বিদ্যমান কমিটির সভাপতি অধ্যাপক মো: আনিছুর রহমানের সভাপতিত্বে সকাল ১০:০০ টায় বাউবি’র শিক্ষক লাউঞ্জে এক সাধারণ সভার মাধ্যমে কণ্ঠভোটে নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। পূর্ববর্তী কমিটির সাধারণ সম্পাদকসহ কয়েকজনের বিরুদ্ধে ফ্যাসিবাদের দোসরদের নিয়ে সিন্ডিকেট তৈরি, সংগঠন বিরোধী কার্যক্রম পরিচালনা এবং অশিক্ষকসূলভআচরণের মাধ্যমে বাউবি’র পরিবেশ বিষাক্ত করার সুস্পষ্ট প্রমাণ থাকায় নব গঠিত কমিটিতে গুটিকয়েক সদস্য স্থান পাননি। কমিটিতে স্থান না পেয়ে অধ্যাপক তানভীর আহসান ও সহযোগী অধ্যাপক খান মোঃ মনোয়ারুল ইসলাম প্রতিহিংসাবশতঃ পরের দিন (৩০/০৬/২০২৬) সম্পূর্ণ অন্যায় ও অনৈতিকভাবে পূর্ববর্তী ও বর্তমান কমিটির সভাপতি অধ্যাপক মোঃ আনিছুর রহমান এবং পূর্ববর্তী কমিটির সহ-সভাপতি ও বর্তমান কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো: আবু তালেব এর বিরুদ্ধে বিবৃতি দিয়ে তা বিভিন্ন সামাজিক প্লাটফর্মে ও প্রিন্ট মিডিয়ায় প্রচারণার মাধ্যমে মানহানিসহ এখতিয়ার বহির্ভূত ও হাস্যকরভাবে বহিষ্কারের নাটক করেন। তাই, অদ্য ০১ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত কার্যনির্বাহি কমিটির সভার সর্বসম্মত সিদ্ধান্তমূলে অধ্যাপক তানভীর আহসান ও সহযোগী অধ্যাপক খান মোঃ মনোয়ারুল ইসলাম-কে বাউবি’র জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের প্রাথমিক সদস্যপদ বাতিল করতঃ তাদেরকে ফোরাম থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো।

Leave a Reply

Your email address will not be published.