ভেড়ামারায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভেড়ামারায় ১ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাহমুদুল হাসান চন্দন:


‎কুষ্টিয়ার ভেড়ামারায় ১ কেজি গাঁজাসহ মোঃ শুকুর আলী (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ভেড়ামারা থানা পুলিশ।

‎বুধবার (০৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাজিহাটা গ্রামের হাওয়াখালী মাঠ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।‎গ্রেফতারকৃত শুকুর আলী ভেড়ামারা উপজেলার নলুয়া (মধ্যপাড়া) গ্রামের মৃত আনছার আলীর ছেলে।


‎পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিক নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ (ভেড়ামারা সার্কেল) মোঃ দেলোয়ার হোসেনের নেতৃত্বে ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমানের তত্ত্বাবধানে একটি চৌকস দল গঠন করা হয়। রাত ৯:১০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে এসআই গোবিন্দ মজুমদার সঙ্গীয় ফোর্সসহ কাজিহাটা গ্রামের হাওয়াখালী মাঠ সংলগ্ন মাহাবুলের ইটভাটার সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করেন। এ সময় শুকুর আলীকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

‎ভেড়ামারা থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published.