কয়রায় জাতীয়তাবাদী তরুন দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কয়রায় জাতীয়তাবাদী তরুন দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কয়রা(খুলনা) পৃরতিনিধি

কয়রা উপজেলা জাতীয়তাবাদী তরুন দলের আয়ােজনে দলের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক প্রস্তুতি সভা ১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) বেলা ১১ টায় বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্টিত হয়।

কয়রা উপজেলা তরুন দলের আহবায়ক হাসান গাজীর সভাপতিত্বে প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক নুরুল আমিন বাবুল। বিশেষ অতিথি ছিলেন কয়রা উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক মুক্তিযােদ্ধা জিএম মাওলা বকস, খুলনা জেলা বিএনপির সদস্য সচিব এমএ হাসান। প্রধান বক্তা ছিলেন খুলনা জেলা তরুন দলের সভাপতি এমএম আজিজুল হাকিম। বিশেষ বক্তা ছিলেন জেলা তরুন দলের সাধারন সম্পাদক মামুন গাজী। যুবনেতা আনােয়ার সাদাত কাজলের সঞ্চালনায় অনুষ্টানে আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা নাজমুল হুদা,এফএম মহরম হােসেন, যুবদলের সদস্য সচিব মােহতাসিম বিল্লাহ,স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, কয়রা উপজেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মােঃ ইব্রাহিম সান,কয়রা উপজেলা মৎস্যজীবি দলের সভাপতি আছির উদ্দিন,কয়রা উপজেলা তরুনদলের সদস্য সচিব আলমগীর হােসেন,সিনিয়র যুগ্ম আহবায়ক জিএম তারেক আরাবী, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান বকুল, রুপসা উপজেলা তরুনদলের সভাপতি খালিদ হােসেন লস্কর প্রমুখ। সভাশেষ আব্দুল্যাহ সরদারকে আহবায়ক ও মােঃ আবু মুছা গাজীকে সদস্য সচিব করে মহারাজপুর ইউনিয়ন তরুন দলের আহবায়ক কমিমিটি ঘােষনা করেন জেলা সভাপতি এমএম আজিজুল হাকিম।

Leave a Reply

Your email address will not be published.