
আলমগীর হোসেন সাগর স্টাফ রিপোর্টার :
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে জাতীয়তাবাদী দল (বিএনপি)।
মাওনা চৌরাস্তা উড়াল সেতুর নিচে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিন শেষে আবার উড়াল সেতুর নিচে এসে শেষ হয়।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুর পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৬ বছর শোষণ, নির্যাতন, লুটপাট করে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়েছেন শেখ হাসিনা ও তার দোসররা। মাত্র ছয় মাসের মাথায় তারা আবার মাথাচাড়া দিয়ে ওঠার দুঃসাহস দেখাচ্ছেন। বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা স্লোগান দেয় আর করিসা না শেখ শেখ, দেশের দিকে চাইয়া দেখ। মুজিববাদীর কালো হাত, ভেঙ্গে দাও, গুঁড়িয়ে দাও। রাজপথে নামিসনারে, পিঠের চামড়া রাখবো নারে।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর বিএনপির আহবায়ক হুমায়ুন কবির সরকার, সদস্য সচিব বিল্লাল হোসেন বেপারী, সিনিয়র যুগ্ন আহবায়ক আনোয়ার হোসেন বেপারী, অ্যাডভোকেট আহসান কবির, সাইফুল হক মোল্লা, খোকন প্রধান, শাহাজাহন সজল, শাহরিয়ার ইকবাল জিয়াসহ দলে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ।

Leave a Reply