
মাহমুদুল হাসান চন্দন
কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের বার্ষিক পরিদর্শন সম্পন্ন হয়েছে। ২৮ সেপ্টেম্বর (সোমবার) বেলা ১২.০০ ঘটিকায় কুষ্টিয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) ফয়সাল মাহমুদ এই বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শন উপলক্ষে অতিরিক্ত পুলিশ সুপার কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পে পৌঁছালে তাকে উক্ত ক্যাম্পের অফিসার ও ফোর্সের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সালামী (গার্ড অব অনার) প্রদান করা হয়। সালামী গ্রহণ শেষে তিনি ক্যাম্পের সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন।
পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ ক্যাম্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ রেজিস্টারপত্র পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। এছাড়াও তিনি দায়িত্বরত অফিসার ও ফোর্সদের দৈনন্দিন কার্যক্রম পর্যবেক্ষণ এবং ক্যাম্পের অস্ত্রাগার পরিদর্শন করেন। এ সময় তিনি ক্যাম্পের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করাসহ পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের নির্দেশনা দেন। একই সাথে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সাধারণ মানুষকে দ্রুত ও আন্তরিকভাবে আইনি সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট সকলকে তাগিদ দেন।
উক্ত বার্ষিক পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান এবং কুচিয়ামোড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জসহ অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ।

Leave a Reply